‘আমি ভালো নেই…’, ইশা বিগ বস থেকে বেরোতেই আবেগঘন বার্তা বাদশার, ভাইরাল ভিডিও

‘বিগ বস ২০’-এর ঘর থেকে সদ্য বিদায় নিয়েছেন র‌্যাপার বাদশার প্রাক্তন স্ত্রী তথা পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। রিয়্যালিটি শোয়ে থাকাকালীন নিজের ব্যক্তিগত জীবন এবং বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছিলেন ইশা। তবে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে কথা বললেও প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির পথে হাঁটেননি অভিনেত্রী। ইশার বেরিয়ে আসার পরই সমাজমাধ্যমে বাদশার একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।

ইশার বিদায়ের পর ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা শেয়ার করেন বাদশা। ভিডিওতে র‌্যাপারের গলার স্বর বেশ দুর্বল শোনায়। বিষণ্ণ কণ্ঠে অনুরাগীদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় তাঁকে। বাদশা বলেন, “হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি শুধু আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এইটুকুই। এই মুহূর্তটা শুধুমাত্র আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য।” এর পরেই নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে বাদশা বলেন, “আমি ভালো নেই। কিন্তু আমি আপনাদের ভালোবাসি।” তাঁর এই বক্তব্যের পরেই ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

ইশা এবং বাদশার বিবাহবিচ্ছেদ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। ‘বিগ বস’-এর মঞ্চে ইশা তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলার সময় বিচ্ছেদের প্রসঙ্গও উঠে আসে। সেখানে তাঁর বক্তব্যের পর সমাজমাধ্যমের একাংশের সমালোচনার মুখে পড়েন বাদশা। তবে ইশার ‘বিগ বস’ থেকে বেরিয়ে যাওয়ার পর বাদশার এই ভিডিও প্রকাশ্যে আসায় নতুন করে শুরু হয়েছে জল্পনা।

ভিডিওটি দেখে বহু অনুরাগী বাদশার পাশে দাঁড়িয়েছেন। কেউ তাঁকে মন শক্ত রাখার পরামর্শ দিয়েছেন, আবার কেউ তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। তবে কয়েকজনের প্রতিক্রিয়া ছিল অন্যরকম। এক নেটিজেন মন্তব্য করেন, “সেন্টি হয়ে গেছেন ভাই আজ।” অন্য এক নেটাগরিক অবশ্য উদ্বেগ প্রকাশ করে লেখেন, “ভাই, কোনও ভুল পদক্ষেপ নেবেন না।” এর আগে ‘উইকেন্ড কা ভার’-এর একটি মুহূর্তও সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন বাদশা। সেই ক্লিপে সলমন খান ইশার নাম বাদ পড়া প্রতিযোগীদের তালিকায় ঘোষণা করার সময় তাঁর আত্মবিশ্বাস নিয়ে মজা করেন। সেই সময় বাদশাকে হাসতে দেখা যায়। যদিও পরে সেই স্টোরিটি মুছে দেন র‌্যাপার।

ইশার ‘বিগ বস’ থেকে বিদায় এবং তার পরেই বাদশার আবেগঘন ভিডিও—দুই ঘটনাকে ঘিরেই এখন সরগরম নেটপাড়া। তবে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভবিষ্যতে দু’জনের কেউ নতুন করে কী বলেন, সে দিকেই নজর দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক