Bigg Boss Bangla: ক্যামেরার সামনে অঝোরে কান্না নন্দিনীর, বাবা-মাকে দিলেন বিশেষ নির্দেশ

বিগ বস বাংলার ঘরে টানটান উত্তেজনার মধ্যেই আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন প্রতিযোগীরা। সৃজলা ও অনুষ্কার ঝামেলায় যখন বাড়ির পরিবেশ উত্তপ্ত, ঠিক তখনই বিগ বসের একটি ঘোষণায় বদলে যায় পরিস্থিতি। দীর্ঘদিন পরিবারের কাছ থেকে দূরে থাকা প্রতিযোগীদের প্রিয়জনদের উদ্দেশে চিঠি লেখার সুযোগ দেওয়া হয়। সেই চিঠি পড়তে গিয়ে আবেগ সামলাতে পারেননি অনেকেই।

তবে সবচেয়ে বেশি নজর কাড়েন নন্দিনী। বাবা-মাকে লেখা চিঠি ক্যামেরার সামনে পড়ে শোনানোর সময় অঝোরে কেঁদে ফেলেন তিনি। বিগ বসের ঘরে থাকা, পরিবারের থেকে বিচ্ছিন্নতা এবং মানসিক চাপের কথা চিঠিতে তুলে ধরেন অভিনেত্রী।

চিঠির শেষে বাবা-মায়ের কাছে একটি বিশেষ অনুরোধ করেন নন্দিনী। তিনি বলেন, বাড়ির বাইরে গিয়ে যেন তাঁরা সৃজলার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খেলার সময়ে তাঁর কোনও ভুলের কারণে সৃজলার পরিবার কষ্ট পেয়ে থাকলে, তাঁদের কাছে যেন মন থেকে ক্ষমা চাওয়া হয়। প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়ে সহ-প্রতিযোগীর পরিবারের প্রতি নন্দিনীর এই বার্তা দর্শকদের একাংশের নজর কেড়েছে।

Jisshu Sengupta: ‘আমায় বিচার করার আগে…’—পরকীয়ার জল্পনার মাঝেই যিশু সেনগুপ্তর রহস্যময় পোস্ট
Jisshu Sengupta: ‘আমায় বিচার করার আগে…’—পরকীয়ার জল্পনার মাঝেই যিশু সেনগুপ্তর রহস্যময় পোস্ট

এদিকে, নন্দিনীর অজানাতেই বাইরে ঘটে গিয়েছে আরও একটি মর্মান্তিক ঘটনা। বিগ বসের ঘরে থাকা অবস্থাতেই তাঁর প্রিয় ঠাকুমা মীরা দত্তের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নন্দিনীর বাবা সন্দীপ দত্ত সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে এই খবর জানান। তিনি লেখেন, তাঁর মা চিরদিনের জন্য চলে গিয়েছেন, অথচ নন্দিনী এখনও জানেন না যে তাঁর প্রিয় ঠাকুমা আর নেই।

ফলে একদিকে বিগ বসের ঘরের প্রতিযোগিতা ও মানসিক চাপ, অন্যদিকে পরিবারের এই শোকের খবর—সব মিলিয়ে নন্দিনীর জীবনে তৈরি হয়েছে এক গভীর আবেগের পরিস্থিতি। তবে ঠাকুমার মৃত্যুর খবর তিনি কবে এবং কীভাবে জানতে পারবেন, সেটাই এখন দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক