বিগ বস বাংলায় হাউমাউ করে কাঁদলেন নিরঞ্জন, ছোটবেলার যৌন হেনস্থার কথা জানিয়ে বললেন ভয়াবহ কথা

‘লাফটারসেন’ নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত নিরঞ্জনকে সাধারণত দেখা যায় হাসি-মজায় মানুষকে মাতিয়ে রাখতে। কিন্তু সেই হাসিখুশি মানুষটির জীবনে যে এমন ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে, তা ‘বিগ বস বাংলা’-র ঘরে এসে প্রকাশ্যে আনলেন তিনি। জীতু কমলের সঙ্গে তীব্র বিবাদের পর ছোটবেলার যৌন হেনস্থার কথা জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নিরঞ্জন।

সম্প্রতি ‘বিগ বস বাংলা’-র ঘরে ‘সোনার বিস্কুট’ জমানোর টাস্ককে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। রাজবীর, দুর্নিবার, জীতু কমল, সোনামণি, সোহিনী ও তনুশ্রীদের মধ্যে চলা সেই টাস্কের মাঝেই নিরঞ্জন ও জীতুর মধ্যে বচসা শুরু হয়।

নিরঞ্জনের অভিযোগ ছিল, খেলার সময় জীতু ইচ্ছাকৃতভাবে তাঁর ব্যক্তিগত অঙ্গে হাত দিয়েছেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন জীতু। তাঁর দাবি, এমন কোনও ঘটনা ঘটেনি এবং নিরঞ্জন মিথ্যা বলছেন। জীতুর মুখে ‘মিথ্যেবাদী’ শব্দটি শুনেই ভেঙে পড়েন নিরঞ্জন। বিগ বসের বাগানে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। রাগের বশে কিছু জিনিসপত্র ভাঙচুরও করেন তিনি।

পরবর্তী সময়ে উইকেন্ডের পর্বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে সোমবার সন্ধ্যায় অনুষ্কা ও ঝিলমের সঙ্গে কথা বলার সময় নিজের প্রতিক্রিয়ার পিছনে থাকা পুরনো যন্ত্রণার কথা জানান নিরঞ্জন।

নিরঞ্জনের কথায়, খেলায় অনিচ্ছাকৃতভাবে কারও গায়ে হাত লেগে যেতে পারে, সেটা তিনি বোঝেন। কিন্তু তাঁকে ‘মিথ্যেবাদী’ বলা তাঁর পুরনো ক্ষতকে উসকে দেয়। ছোটবেলায় একাধিক পুরুষের যৌন হেনস্থার শিকার হওয়ার কথা জানান তিনি। নিরঞ্জন বলেন, ছোট থেকেই তাঁর কথা বলা বা চলাফেরায় কিছুটা মেয়েলি ভাব ছিল। সেই কারণেই যৌন হেনস্থার প্রতিবাদ করলে তাঁকেই উল্টে মিথ্যেবাদী বলা হত বলে দাবি করেন তিনি।

জীতুর মুখ থেকে একই শব্দ শোনার পর ছোটবেলার সেই অভিজ্ঞতা তাঁর মনে ফিরে আসে বলেও জানান নিরঞ্জন। তাঁর এই কথা শুনে অনুষ্কা ও ঝিলমও কার্যত নীরব হয়ে যান। ঘটনার পর সোশ্যাল মিডিয়াতেও অনেকে নিরঞ্জনের পাশে দাঁড়িয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক