Bigg Boss Bangla: প্রতিবার নমিনেশনে নাম, তবুও কীভাবে বেঁচে যাচ্ছেন তনুশ্রী? রহস্য নিয়ে মুখ খুললেন মনামী-নিরঞ্জন!

বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের টিকে থাকার লড়াই যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। কখনও ঝগড়া, কখনও বন্ধুত্ব, আবার কখনও অপ্রত্যাশিত এভিকশন—সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে রিয়্যালিটি শো। তবে এই মুহূর্তে দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছেন তনুশ্রী রায় দাস। কারণ, প্রায় প্রতি সপ্তাহেই নমিনেশনের তালিকায় তাঁর নাম থাকলেও শেষ পর্যন্ত কোনও না কোনওভাবে এভিকশনের হাত থেকে রক্ষা পাচ্ছেন তিনি। আর তাতেই উঠছে একাধিক প্রশ্ন।

প্রতি সপ্তাহে নমিনেশনে নিজের নাম দেখে কার্যত হতাশ হয়ে পড়েন তনুশ্রী। অনেক সময় তাঁকে এমনও মনে করতে দেখা যায় যে, এবার হয়তো বিগ বসের বাড়ি ছেড়ে যাওয়ার সময় এসে গিয়েছে। কিন্তু সপ্তাহের শেষে ‘দাদার দরবার’-এ ফলাফল ঘোষণার সময় দেখা যাচ্ছে, আবারও নিরাপদ তনুশ্রী! তাঁর এই ধারাবাহিকভাবে ফিরে আসা দেখে অবাক হচ্ছেন শুধু দর্শকরাই নন, বাড়ির অন্যান্য প্রতিযোগীরাও। চলতি সপ্তাহেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। দর্শকদের ভোটের বিচারে বটম থ্রিতে জায়গা হয়েছিল সোনামণি সাহা, তনুশ্রী এবং রাজবীর দে-র। শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় সোনামণি সাহাকে। অন্যদিকে, আবারও নিরাপদ হয়ে যান তনুশ্রী। আর এই খবর প্রকাশ্যে আসতেই বিগ বসের বাড়িতে শুরু হয় হাসি-ঠাট্টা।

তনুশ্রীর বারবার বেঁচে যাওয়ার বিষয়টি নিয়ে মজার ছলে খোঁচা দিতে শুরু করেন নিরঞ্জন মণ্ডল। তাঁর দাবি, নিশ্চয়ই কোনও বিশেষ তুকতাক জানেন তনুশ্রী! রসিকতা করে নিরঞ্জন বলেন, “তুই নিশ্চয়ই কোনও তুকতাক করিস! কিছু একটা তো করিস প্রতি সপ্তাহে। নাহলে এভাবে বাঁচা সম্ভব নয়!” নিরঞ্জনের এমন মন্তব্য শুনে চুপ থাকেননি মনামী ঘোষও। তিনিও হাসতে হাসতে নিরঞ্জনকে পরামর্শ দেন, তনুশ্রীর কাছ থেকেই সেই বিশেষ মন্ত্র শিখে নিতে। তাঁদের এই কথোপকথনে বিগ বসের বাড়িতে হাসির পরিবেশ তৈরি হয়।

আসলে সোনামণি সাহার বিদায়ে বিগ বসের বাড়ির পরিবেশ বেশ ভারী হয়ে উঠেছিল। সহপ্রতিযোগীর বিদায়ে অনেকেরই মন খারাপ ছিল। সেই আবহেই তনুশ্রীকে কেন্দ্র করে মনামী ও নিরঞ্জনের মজার কথাবার্তা পরিবেশ অনেকটাই হালকা করে দেয়। তনুশ্রীও তাঁদের রসিকতা বেশ উপভোগ করেন এবং হাসিমুখেই গোটা বিষয়টি উড়িয়ে দেন। তবে মজার ছলে বলা এই কথার পিছনে রয়েছে একটি বড় প্রশ্ন। দর্শকদের ভোটে বারবার কীভাবে নিরাপদ হয়ে যাচ্ছেন তনুশ্রী? তাঁর অনুরাগীদের সমর্থনই কি তাঁকে প্রতিবার বিপদ থেকে উদ্ধার করছে? নাকি রয়েছে অন্য কোনও কারণ?

20261116 155700
ঠিকমতো হাঁটতে পারছেন না মৌসুমী! স্বামীর শোকসভা থেকে বেরিয়ে কীসের ভয় প্রকাশ করলেন অভিনেত্রী?

এখনও পর্যন্ত এই প্রশ্নের কোনও নিশ্চিত উত্তর মেলেনি। তবে বিগ বসের বাড়িতে তনুশ্রীকে ঘিরে কৌতূহল যে ক্রমশ বাড়ছে, তা বলাই বাহুল্য। এবার দেখার, আগামী সপ্তাহেও নমিনেশনের তালিকায় তাঁর নাম থাকে কি না এবং থাকলে আবারও কি একইভাবে এভিকশন থেকে রক্ষা পান তিনি! শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছতে পারবেন তনুশ্রী?

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক