বলিউড ছেড়ে চাষবাসে মন, পাহাড়-জঙ্গলে নতুন জীবন ‘রাজ’-এর মালিনীর

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু। এরপর মিউজিক ভিডিও এবং টেলিভিশনের পর্দায় কাজ করে পরিচিতি পেয়েছিলেন। তবে ২০০২ সালে মুক্তি পাওয়া হরর-থ্রিলার ছবি ‘রাজ’ তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। ছবিতে মালিনী চরিত্রে তাঁর অভিনয় ও উপস্থিতি আজও দর্শকের মনে দাগ কেটে রয়েছে। সেই অভিনেত্রী মালিনী শর্মা অবশ্য দীর্ঘদিন ধরেই গ্ল্যামার দুনিয়া থেকে দূরে।

সাফল্যের শিখরে থাকতেই আচমকা বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন মালিনী। ক্যামেরার ঝলকানি, শুটিংয়ের ব্যস্ততা কিংবা শহুরে জীবনের বদলে তিনি বেছে নেন প্রকৃতির কাছাকাছি একেবারে অন্যরকম জীবন। বর্তমানে মহারাষ্ট্রের সহ্যাদ্রি পাহাড়ের কোলে তাঁর দিন কাটছে চাষবাস ও অতিথি আপ্যায়ণ করে।

জানা যায়, শহরের ব্যস্ত জীবন একসময় অভিনেত্রীর কাছে একঘেয়ে হয়ে উঠেছিল। সেই জীবন থেকে বেরিয়ে আসতেই সহ্যাদ্রি পাহাড়ে পাড়ি দেন তিনি। সেখানে নিজের হাতে গড়ে তুলেছেন একটি সুন্দর ফার্মস্টে। শুধু থাকার জায়গা তৈরি করেই থেমে থাকেননি, সেখানে নিজেই সবজি চাষ করেন মালিনী।

এর পাশাপাশি ‘দ্য স্লো লোকাল’ নামে একটি উদ্যোগও শুরু করেছেন তিনি। স্থানীয় খাবার ও হাতে তৈরি নানা জিনিসের সঙ্গে মানুষকে পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ফার্মস্টেতে আসা অতিথিদের জন্য স্থানীয় খাবারের ব্যবস্থা করেন মালিনী। নিজের জমিতে উৎপাদিত সবজিই অনেক সময় তাঁদের খাবারের অংশ হয়ে ওঠে।

অতিথিদের জন্য বিভিন্ন কর্মশালারও আয়োজন করা হয়। প্রকৃতির মাঝে সময় কাটানো, স্থানীয় খাবারের স্বাদ নেওয়া এবং হাতে তৈরি জিনিসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান সেখানে আসা মানুষজন। অর্থাৎ একসময় যিনি ক্যামেরার সামনে অভিনয় করতেন, এখন তিনিই নিজের ফার্মস্টের চাষবাস থেকে শুরু করে অতিথি আপ্যায়ণ—সবকিছুর দায়িত্ব সামলাচ্ছেন।

দীর্ঘ ২৩ বছর পর সম্প্রতি ফের ক্যামেরার সামনে দেখা যায় মালিনীকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের বর্তমান জীবনযাপনের কথা তুলে ধরেন তিনি। সেই ভিডিওতেই প্রকাশ্যে আসে পাহাড়-জঙ্গলের মাঝে তাঁর নতুন জীবনযাত্রার ছবি।

প্রকৃতির কোলে নিজের মতো করে তৈরি করা এই ছোট্ট জগতেই এখন বেশ স্বচ্ছন্দ মালিনী শর্মা। বলিউডের আলো ঝলমলে দুনিয়া থেকে বহু দূরে গিয়ে চাষবাস, স্থানীয় জীবনযাপন এবং অতিথি আপ্যায়ণকেই তিনি বেছে নিয়েছেন। ‘রাজ’-এর সেই পরিচিত মুখকে এত বছর পর সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখে স্বাভাবিকভাবেই অবাক অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক