‘অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে প্রিয় প্রাক্তন?’ অর্ণবকে কটাক্ষ শাশ্বতীর

টেলিপাড়ায় ফের সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়েছিল মডেল তথা সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাশ্বতী বসুর। ২০২৪ সালের শেষদিকে তাঁদের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একাধিক ছবিও ভাইরাল হয়েছিল। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই।

এরপর সময় গড়িয়েছে। কিন্তু সম্প্রতি শাশ্বতীর একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে ফের উত্তাল টেলিপাড়া। পোস্টে সরাসরি অর্ণবের নাম উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শাশ্বতীর সেই পোস্টে দাবি করা হয়, অর্ণব তাঁকে ‘নষ্ট করে’ সহজেই পার পেয়ে যাবেন বলে মনে করেছিলেন। এরপরই অর্ণবের বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে তিনি লেখেন, ‘অন্য পুরুষের এঁটো খেতে কেমন লাগে প্রিয় প্রাক্তন?’ একইসঙ্গে অর্ণবকে উদ্দেশ্য করে ‘কর্মফল’-এর কথাও উল্লেখ করেন তিনি।

যদিও কিছুক্ষণের মধ্যেই সেই বিস্ফোরক পোস্টটি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন শাশ্বতী। ফলে তাঁর এমন মন্তব্যের নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।

উল্লেখ্য, অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইপ্সিতা মুখোপাধ্যায়ের পরিচয় হয়েছিল ধারাবাহিকের সেটে। সেখান থেকেই প্রেম এবং পরে আইনি বিয়ে। তবে সামাজিক বিয়ের আগেই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। একসময় সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা দেখা দিলেও শেষ পর্যন্ত তা আর পরিণতি পায়নি।

শাশ্বতীর পোস্ট
শাশ্বতীর পোস্ট

ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের মাঝেও কাজ চালিয়ে যাচ্ছেন অর্ণব। বর্তমানে তিনি ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে পুরুষ মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

এদিকে শাশ্বতীর এই পোস্ট অর্ণবের বর্তমান ব্যক্তিগত জীবন বা নতুন কোনও সম্পর্কের দিকে ইঙ্গিত করছে কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। তবে বিষয়টি নিয়ে অর্ণবের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাশ্বতীর পোস্টে করা অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক