Vastu: রাখির পবিত্র বন্ধনে ভরে উঠুক ভাই-বোনের সম্পর্ক, আনন্দে কাটুক রাখিপূর্ণিমার দিন।

Vastu: আগামী ২৮ অগস্ট, শুক্রবার পালিত হবে রাখিপূর্ণিমা ও রাখিবন্ধন উৎসব। তবে একই দিনে বছরের শেষ চন্দ্রগ্রহণ হওয়ায় অনেকের মনেই তৈরি হয়েছে সংশয়। গ্রহণের দিনে কি রাখি পরানো যাবে? পূর্ণিমার পুজো বা দেবদেবীর আরাধনায় কি কোনও বাধা থাকবে? জেনে নিন বিস্তারিত।

রাখিপূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ
২৮ অগস্ট রাখিপূর্ণিমা তিথিতে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হবে। গ্রহণকে ঘিরে নানা ধর্মীয় বিশ্বাস ও নিয়ম প্রচলিত থাকলেও এই গ্রহণ ভারতের কোথাও দৃশ্যমান হবে না। ফলে ভারত থেকে রাখিবন্ধন উৎসব পালন বা ভাইয়ের হাতে রাখি পরানোর ক্ষেত্রে কোনও বাধা নেই।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ সময় বা প্রতিকূল পরিস্থিতিতে দেবদেবীর স্মরণ ও আরাধনা করা শুভ বলে মনে করা হয়। তাই গ্রহণের কারণে ঈশ্বরের নাম নেওয়া বা প্রার্থনা করার ক্ষেত্রেও বাধা থাকার কথা নয়।

চন্দ্রগ্রহণের সময়সূচি

ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের বিভিন্ন পর্যায়ের সময় হল—
চন্দ্রের উপছায়ায় প্রবেশ: ভোর ৬টা ৫২ মিনিট।
গ্রহণ স্পর্শ: সকাল ৮টা ৪ মিনিট।
গ্রহণের মধ্যকাল: সকাল ৯টা ৪৩ মিনিট।
গ্রহণ মোক্ষ: সকাল ১১টা ২২ মিনিট।
চন্দ্রের উপছায়া ত্যাগ: দুপুর ১২টা ৩৩ মিনিট।

অর্থাৎ, গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত সময়টি সূর্যের আলোতেই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই চন্দ্রগ্রহণ ভারতের কোথাও দেখা যাবে না। তাই রাখিবন্ধন উদ্‌যাপন নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

রাখিবন্ধনের শুভ সময়

রাখি পরানোর জন্য একাধিক শুভ সময় রয়েছে। জেনে নিন সেই সময়গুলি—

অমৃতযোগ
সকাল ৭টা ১ মিনিটের মধ্যে।
পুনরায় সকাল ৭টা ৫৩ মিনিট থেকে ১০টা ২২ মিনিট পর্যন্ত।
দুপুর ১২টা ৫৪ মিনিট থেকে ২টো ৩৪ মিনিট পর্যন্ত।
পুনরায় বিকেল ৪টে ১৬ মিনিট থেকে অস্তাবধি।
সন্ধ্যা ৭টা ২৮ মিনিট থেকে রাত ৮টা ৫৭ মিনিট পর্যন্ত।

মাহেন্দ্রযোগ
রাত ১০টা ২৮ মিনিট থেকে ১১টা ১৪ মিনিট পর্যন্ত।
পুনরায় রাত ৩টে ৫০ মিনিট থেকে উদয়াবধি।

Vastu: বোনকে রাখিতে কী উপহার দেবেন? রাশি মেনে শুভ উপহার বেছে নিন সহজেই

তাহলে কি রাখি পরানো যাবে?
চন্দ্রগ্রহণ নিয়ে সংশয় থাকলেও রাখিবন্ধন উৎসব পালনে কোনও বাধা নেই। যেহেতু ২৮ অগস্টের চন্দ্রগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না এবং গ্রহণের পুরো সময়টিই দিনের আলোয় ঘটবে, তাই স্বাভাবিক নিয়মেই ভাই-বোনের এই ভালোবাসার উৎসব উদ্‌যাপন করা যেতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক