ত্বকের অ্যালার্জি যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে, তা ভুক্তভোগীরা খুব ভালোভাবেই জানেন। চুলকানি, লালচে র্যাশ, ফোলাভাব কিংবা জ্বালাপোড়া—এই সব উপসর্গ দৈনন্দিন জীবনকে কার্যত দুর্বিষহ করে তোলে। সমস্যার বড় কারণ হল, অনেক ক্ষেত্রেই অ্যালার্জির সঠিক উৎস চিহ্নিত করা যায় না। পোশাক, ধাতব গয়না, প্রসাধনী বা পরিবেশ—যে কোনও কিছু থেকেই ত্বকের অ্যালার্জি দেখা দিতে পারে। দীর্ঘদিন অবহেলিত থাকলে জ়েরোসিস, এগজ়িমা, স্ক্যাবিস বা সোরিয়াসিসের মতো জটিল চর্মরোগও বাসা বাঁধতে পারে।
এই পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখেন ঘরোয়া প্রতিকারে। তার মধ্যেই অন্যতম পুরনো ও পরিচিত টোটকা হল পেঁয়াজের রস। প্রশ্ন হল—ত্বকের অ্যালার্জি সারাতে সত্যিই কি পেঁয়াজের রস সহায়ক?
কেন উপকারী পেঁয়াজের রস?
পেঁয়াজের রসে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক উপাদান। এই উপাদানগুলি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে, চুলকানি ও লালচে র্যাশের তীব্রতা কমাতে পারে। তবে মনে রাখতে হবে, সঠিক নিয়মে ব্যবহার না করলে পেঁয়াজের রস উল্টো ত্বকে জ্বালা ধরাতে পারে।
কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস?
১. পেঁয়াজ ও মধুর প্যাক
পেঁয়াজের রস সরাসরি ত্বকে লাগালে অনেকেরই জ্বালা হতে পারে। তাই মধু মিশিয়ে ব্যবহার করাই নিরাপদ।
২ চামচ পেঁয়াজের রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে নিন। তুলোর সাহায্যে অ্যালার্জি আক্রান্ত স্থানে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা জলে ধুয়ে নিন। এটি চুলকানি ও প্রদাহ কমাতে সহায়ক।
২. পেঁয়াজের রস ও নারকেল তেল
ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে বা ফাটতে শুরু করলে এই প্যাক বেশ উপকারী।
সমপরিমাণ পেঁয়াজের রস ও নারকেল তেল মিশিয়ে হালকা হাতে মালিশ করুন। ৩০ মিনিট পর ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। এটি র্যাশ, ফুসকুড়ি ও জ্বালাভাব কমাতে সাহায্য করে।
৩. পেঁয়াজের রস ও অ্যালো ভেরা জেল
ত্বকের লালচে ভাব ও জ্বালা কমাতে এই মিশ্রণ কার্যকর।
২ চামচ পেঁয়াজের রসের সঙ্গে ১ চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। শুষ্ক ত্বকে মেখে আধ ঘণ্টা রেখে দিন। রাতে শোয়ার আগে ব্যবহার করলে চুলকানি অনেকটাই কমে।
ব্যবহারের আগে যে বিষয়গুলি খেয়াল রাখবেন
পেঁয়াজের রস সব ধরনের ত্বকের জন্য উপযোগী নয়। ত্বক খুব সংবেদনশীল হলে, বা কোথাও কাটা, ক্ষত কিংবা ইনফেকশন থাকলে পেঁয়াজের রস ব্যবহার করা উচিত নয়। নতুন করে ব্যবহার শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে পেঁয়াজের রস ত্বকের অ্যালার্জি কমাতে সহায়ক হতে পারে, তবে এটি কোনওভাবেই চিকিৎসার বিকল্প নয়—এ কথা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.