Mimi: কর্মজীবনে অসামান্য অবদানের জন্য বিশেষ স্বীকৃতি লাভ করলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। ভীষণ কৃতজ্ঞভাবে ধরা দিয়েছেন তিনি একটি ভিডিওতে। দীর্ঘ সময় ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে শুরু হলেও প্রবেশ করেন বড়ো পর্দায়।
এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। হাতে এসেছে একাধিক প্রজেক্ট। সিনেমা, ওয়েব সিরিজ, ফটোশ্যুট সবমিলিয়ে বেজায় ব্যস্ততার সাথে দিন কাটাচ্ছেন তিনি। সবমিলিয়ে বলতে গেলে কেরিয়ারের মধ্য গগনে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। আর এই যাত্রায় লাভ করেছেন একাধিক পুরস্কার।
সেই তালিকাতে যোগ হয়েছে আরও একটি নাম। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘Grazia Trendsetter’ অ্যাওয়ার্ড। যেখানে বিভিন্ন ক্ষেত্রের সাথে যুক্ত শিল্পীদের সম্মাননা তুলে দেওয়া হয়েছে। সেই তালিকাতে রয়েছে অভিনেত্রী মিমি। এদিন একটি ভিডিও পোস্ট করে সেই সুখবর ভাগ করে নিয়েছেন সকলের সাথে। একইসাথে তুলে ধরেছেন বিশেষ বার্তা।
ভিডিওর শুরুতে তিনি আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন তাকে এই সম্মান দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও তার সমস্ত দর্শক, তার গোটা টিম সকলকে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসাথে ভালোবাসা জানিয়েছেন ভক্তদের।
আর এই সুখবর ভাগ করে নেওয়ার পর তাকেও শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই বলছেন তিনি এই পুরস্কার পাওয়ারই যোগ্য। কারণ, তিনি ক্রমাগত কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের কাজ করে চলেছেন নিষ্ঠার সাথে। সেই কারণে এই বিশেষ সম্মান তার অবশ্যই প্রাপ্য।

Sudeshna has been writing entertainment reports since 2021.