Koel: বাড়ির অন্নপূর্ণা পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করলে অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। যে সমস্ত ছবি ও ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যতই তিনি আধুনিকা হয়ে থাকুন না কেন নিজের সংস্কৃতি ও ঐতিহ্য কিন্তু কখনোই ভুলে যাননি।
তাইতো বাড়ির দুর্গাপুজো, লক্ষ্মীপুজো থেকে শুরু করে সমস্ত পুজোতেই অংশগ্রহণ করতে দেখা যায় তাকে নিষ্ঠার সাথে। সেরকমই তিনি মেতে উঠেছিলেন অন্নপূর্ণা পুজোয়। এদিন যে সমস্ত ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে সাধারণ শাড়ি পরে মাতৃ প্রতিমার সামনে বসে রয়েছেন হাসিমুখে।
কখনো আবার প্রদীপ হাতে দাঁড়িয়ে রয়েছেন। শুধু তাই নয় তাদের বাড়ির সকলে সেখানে উপস্থিত ছিলেন। আরেকটি ভিডিওতে বাড়ির বয়স্ক সদস্যদের একসঙ্গে বসে থাকতে দেখা যায়। যেখানে উপস্থিত ছিলেন তার বাবা রঞ্জিত মল্লিকও। মা দীপা মল্লিকও অংশগ্রহণ করেছেন এই পুজোয়।
ছবিগুলি পোস্ট করতেই থাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। প্রত্যেকেই বলছেন তার ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক। তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাতে ভোলেননি অনুরাগীরা। একইসাথে তিনি যে রাজনীতিতে প্রবেশ করেছেন সেখানে যাতে তিনি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেই বিষয়েও বলেছেন।
উল্লেখযোগ্য, কয়েক দশক টলিউডের সাথে যুক্ত থাকার পর তিনি সম্প্রতি যোগ দিয়েছেন রাজনীতিতে। এই বিষয়ে তিনি বলেন দীর্ঘ সময় ধরে তিনি ভাবছিলেন রাজনীতিতে এসে দেশের মানুষের জন্য কাজ করবেন। অবশেষে শাসক দলের হয়ে তিনি সেই যাত্রা শুরু করলেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.