ফের বেআইনিভাবে অরুণাচল প্রদেশের একাধিক জায়গার নামকরণ করছে চিন। আর এই নিয়ে ফের শুরু হয়েছে তরজা। বেআইনি নামকরণের জেরে চিনের এমন আচরণে রীতিমতো বিরক্ত ভারত। এরই মাঝে এবার চিনকে পাল্টা জবাব দিল ভারত। অরুণাচল প্রদেশের একটি অজানা পর্বতশৃঙ্গের নামকরণ করল ভারতীয় পর্বতারোহীর দল। আর এই ঘটনায় ক্ষুদ্ধ চিন। চিনের অভিযোগ, চিনের ভূখণ্ডে প্রবেশ করে সেখানকার পর্বতশৃঙ্গ জয় করেছে ভারতীয়রা।
জানা যাচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনেয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টসের ১৫ জন সদস্যের একটি দল অজানা পর্বতশৃঙ্গ জয়ের উদ্দেশ্যে পাড়ি দেয়। তারা যে পর্বতশৃঙ্গে পৌঁছোয় সেখানে এর আগে কেউ পৌঁছোতে পারেনি। তাওয়াং প্রদেশের একটি পর্বতশৃঙ্গে তারা পৌঁছায়। গত শনিবার তারা ওই পর্বতশৃঙ্গ জয় করে। এরপর সেখানে পৌঁছে পর্বতশৃঙ্গের নামকরণ করেন তারা।
ওই ১৫ সদস্যের দল পর্বতশৃঙ্গে পৌঁছে তিব্বতি ধর্মগুরু ষষ্ঠ দলাই লামা সাংইয়াং গাতসোর নামে নামকরণ করেন তারা। আর এই ঘটনা চিনের কানে পৌঁছানোর পর তারা রীতিমতো ক্ষুদ্ধ হয়েছেন। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান দাবি করেন, ভারতের এমন আচরণ বেআইনি।
তিনি আরও বলেন, “চিনা ভূখন্ডে ঢুকে তথাকথিত অরুণাচল প্রদেশ তৈরির চেষ্টা করছে নয়াদিল্লি। আমরা বরাবর বলে এসেছি, জাংনান চিনের অবিচ্ছেদ্য অংশ। সেটাই চিনের স্পষ্ট অবস্থান।” এদিকে চিনের তরফে অরুণাচল প্রদেশকে বহুদিন ধরে ‘জাংনান’ নামে অভিহিত করা হয়। জানা যাচ্ছে, চলতি বছরে অরুণাচল প্রদেশের তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়েছে।
তবে শুধু তাই নয়, এর পাশাপাশি বেজিং তার সরকারি বিজ্ঞাপ্তিতে জানিয়েছে, ১২টি আবাসিক এলাকা, ৪টি নদী ও ১১টি পাহাড় এবং একটি সুরঙ্গ ও দুটি ফাঁকা অঞ্চলের নামকরণ করেছে চিন। আর চিনের এমন কাজে ভারত বেশ ক্ষুদ্ধ হয়েছে। চিনের এমন কার্যকলাপ নিন্দিত হয়েছে ভারতের দ্বারা।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.