Deepika: ঠিক যেন কোনো রূপকথার চরিত্র! কালো পোশাকে এমনই অবতারে হাজির হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika)। তাকে দেখে দর্শকদের মুখে একটাই প্রশ্ন এতটা নিখুঁত সুন্দর কীভাবে মানুষ হতে পারেন? আবার কেউ কেউ লিখেছেন তারা বাস্তবে এই অভিনেত্রীকে দেখছেন নাকি কোন রূপকথার চরিত্রকে?
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও নিজের খুব বেশি ছবি পোস্ট করেন না এই অভিনেত্রী। মূলত বিভিন্ন প্রমোশনাল পোস্টই করতে দেখা যায় তাকে। দীর্ঘ সময় পর তার নিজের বেশ কিছু ফটোশ্যুটের ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর সেখানেই চোখ আটকেছে দর্শকদের।
পরনে রয়েছে অদ্ভুত ধরনের একটি কালো পোশাক, চোখে ঘন কাজল, ঠোঁটে লাল লিপস্টিক এবং গলায় হীরের নেকলেস। সবমিলিয়ে অনন্যা লাগছিল তাকে দেখতে। বিশেষ করে শারীরিক গঠনকে এতটাই নিখুঁত করেছেন তিনি যে বোঝার উপায় নেই তিনি এক সন্তানের মা।
শরীরে বাড়তি মেদ জমতে দেননি অভিনেত্রী বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে একেবারে ফিট চেহারার অধিকারী হয়েছেন। এছাড়াও তার এই ফ্যাশন স্টেটমেন্ট দেখার পর অনেকে সেখানে টেনে এনেছেন আলিয়া ভাটের নাম। এখন অনুরাগী লিখেছেন খুব শীঘ্রই হয়তো আলিয়া ভাট এই স্টাইলকে নকল করবেন।
বরাবর এই দুই অভিনেত্রীর মধ্যে তুলনা চলে ভক্তদের মধ্যে। যদিও এই দুই অভিনেত্রীর মধ্যে কিন্তু ভীষণই বন্ধুত্বসুলভ সম্পর্ক রয়েছে। উল্লেখযোগ্য, কন্যা সন্তান জন্মের পর খুব একটা সিনেমায় অভিনয় করতে দেখা যায় না তাকে। কিছুটা সময় বিরতি নিয়ে মেয়ের সঙ্গে কাটিয়েছেন তিনি। খুব শীঘ্রই হয়তো ফিরবেন বড় পর্দায়।

Sudeshna has been writing entertainment reports since 2021.