Dev-Rukmini: তবে কি এবার সকল অপেক্ষার অবসান? বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা দেব (Dev) এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini)? এমনই প্রশ্ন জেগে উঠেছে অনুরাগীদের মনে। কারণ, সম্প্রতি সেরকমই কিছু ছবি পোস্ট করেছেন তারা সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে হাতে মেহেন্দি পরতে ব্যস্ত এই জুটি।
আমরা সকলেই জানি বর্তমানে বাঙালী বিয়েতেও মেহেন্দির প্রচলন অনেকটাই বেশি। মূলত বিয়ের একদিন বা দুদিন আগেই হাতে মেহেন্দি পরতে দেখা যায়। বিশেষ মানুষের নাম হাতে লেখা হয় ঐদিন। সেরকমটাই হয়েছে তাদের ক্ষেত্রে। এদিন বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন অভিনেতা।
যেখানে দেখা যাচ্ছে দু’জন মিলে একসঙ্গে মেহেন্দি পরতে ব্যস্ত। দেবের হাতে লেখা রুক্মিণীর নামের আদ্যাক্ষর। অন্যদিকে অভিনেত্রীও বিশেষ মানুষের নাম লেখেন। যা দেখে মনে হচ্ছে হয়তো তারা তাদের বিয়ের প্রস্তুতি শুরু করেছেন। যদিও এই বিষয়ে খোলসা করে কিছুই জানাননি দু’জনে।
তবে এসব ছবি জল্পনা বাড়িয়ে দিয়েছে ভক্তদের মনে। যেহেতু দীর্ঘ দিন ধরেই তাদের বিয়ে নিয়ে নানান সমালোচনা চলছে, তাইতো সকলে মনে করছেন এবার হয়তো সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তারা। যদিও আপাতত সেই বিষয়ে কিছুই জানাননি দু’জনে।
অন্যদিকে প্রেমিকার নামের অক্ষর হাতে লেখায়, অনেকে বলছেন প্রেমিক হলে এমনই হওয়া উচিত যে প্রেমিকার নাম নিজের হাতে লিখে রাখবে। অন্যদিকে কেউ কেউ বলছেন এবার শুভ কাজটা সম্পন্ন হোক, অনেকদিন তো হলো। তবে এই জুটি কবে গাঁটছড়া বাঁধবেন তা একমাত্র সময়ই বলতে পারে।

Sudeshna has been writing entertainment reports since 2021.