Nusrat: কিছু শাড়িময় অনুভূতি ভাগ করে নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। আর তার সেই হালকা গোলাপী আভায় যেন মুখরিত হয়ে উঠলো চারিদিক। যতই তিনি ওয়েস্টার্ন পোশাক পরুন না কেন তাকে সবথেকে বেশি সুন্দরী লাগে শাড়িতেই। যে বিষয়টি কিন্তু তিনি নিজেও জানেন।
তাইতো অনুরাগীদের হতাশ করেন না। মাঝেমধ্যেই শাড়িতে নিজেকে তুলে ধরেন সকলের সামনে। সম্প্রতি সেরকমই কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তার কিছু শাড়িময় অনুভূতিকে তুলে ধরেছেন। ছবিতে দেখা যায় হালকা গোলাপী শাড়ি পরে রয়েছেন তিনি। সাথে মানানসই গয়না ও মেকআপ।
যা দেখতেই তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা, প্রত্যেকের মুখে একটাই কথা শাড়িতে অসাধারণ সুন্দরী লাগছে তাকে দেখতে। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা তাকে ভীষণ মিষ্টি লাগে শাড়িতে। তবে শুধুমাত্র অনুরাগীরাই নয় তার রূপে মুগ্ধ টলিউডের অন্যান্য শিল্পীরাও।
উল্লেখ্য, কঠোর শরীরচর্চার মাধ্যমে নিজেকে ভীষণভাবে ফিট রেখেছেন এই অভিনেত্রী। যেসব ছবি তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় স্বামী যশ দাশগুপ্তের সাথে একসাথে ওয়ার্কআউট করছেন তিনি। একদিকে যেমন সংসার করেন একসাথে সেরকম ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রেও সাথে থাকেন।
শুধু তাই নয় বিভিন্ন ফটোশ্যুট, অনুষ্ঠান সবেতেই এই জুটিকে একসঙ্গে দেখা যায়। এই যেমন ‘স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড’ শো’তে তারা দুজন মিলে একটি পারফরম্যান্স দিয়েছিলেন। যেখানে তাদের পাওয়ার প্যাকড পারফরম্যান্স মুগ্ধ করেছিল সকলকে। এক কথায় বলতে গেলে বেশ রয়েছেন এই অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.