Alia: ৩৩ তম জন্মদিনের বিশেষ মুহূর্তগুলিকে ভাগ করে নিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। যা দেখার পর তাকে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। ১৯৯৩ সালের ১৫ই মার্চ মুম্বাইতে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী। বাবা মহেশ ভাট দ্বিতীয়বার বিয়ে করেছিলেন সোনি রাজদানকে।
সেই পক্ষের সন্তান আলিয়া। যেহেতু পরিবারের বেশিরভাগ মানুষেরাই বলিউডের সাথে যুক্ত সেহেতু খুব অল্প বয়স থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন বলিউডে আসার জন্য। সেই মতোই ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমায় প্রথমবার আত্মপ্রকাশ করেন তিনি। যেখানে তার সাথে কেরিয়ার শুরু করেন বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা।
দেখতে দেখতে কেটে গিয়েছে দীর্ঘ সময়। বর্তমানে দক্ষ অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। বিয়ে করেছেন বলিউড সুপারস্টার রনবীর কাপুরকে। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কখন স্বামীর কাছ থেকে পেয়েছেন স্নেহচুম্বন আবার কখনো একমাত্র কন্যা রাহার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা।
মাকে জন্মদিনে কাঁচা হাতে জন্মদিনের শুভেচ্ছা লিখে দিয়েছে সে। এছাড়াও বাবা-মার কাছ থেকে বিশেষ বার্তা পেয়েছেন তিনি। কেক কাটা, ঘোরাঘুরি সবমিলিয়ে জন্মদিন তার বেশ ভালোভাবেই কেটেছে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই হলো ৩৩, আনন্দে ভরপুর খুবই কৃতজ্ঞ।’
যা দেখার পর শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তারা আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন। উল্লেখ্য, কেরিয়ারে সফল হওয়ার পর তিনি বিয়ে করেন রনবীরকে। দীর্ঘ সময় সঞ্চয় করে বলিউডের সবথেকে বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন তারা। বর্তমানে বেশ সুখে সংসার করছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.