Dev-Subhasree: এক বছর আগে এক ইতিহাসের সাক্ষী থেকেছিল গোটা বাংলা ইন্ডাস্ট্রি। তারই এক বছর পূর্ণ হওয়ার পর স্মৃতি রোমন্থন করলেন অভিনেতা দেব (Dev) হয়তো অনেকেই জানেন দীর্ঘ নয় বছর পর একসঙ্গে কাজ করবেন তিনি এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)।
‘ধূমকেতু’ সিনেমা মুক্তির সময় থেকে মনোমালিন্য দূর করে একসঙ্গে ধরা দিয়েছিলেন দুজনে। এরপর থেকে শুরু হয়েছে নতুন এক বন্ধুত্ব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে সেই বন্ধুত্ব এবং বাংলা সিনেমার এক ইতিহাসকে উদযাপন করলেন টলিউডের হার্টথ্রব।
এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যায় তার কোলে বসে রয়েছেন অভিনেত্রী তথা তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী। পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘এক বছর আগে, বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। Dhumketu-এর ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না। এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট।
এই অসাধারণ দিনটাকে সম্ভব করে তোলার জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর DeSu-র প্রতি আপনাদের যে ভালোবাসা আজও অব্যাহত, তার জন্যও অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা আর বিশ্বাস নিয়ে পাশে থাকুন, আপনাদের এই আস্থা আমরা কখনও ভাঙতে দেব না। প্রতিশ্রুতি রইলো, আপনাদের নিরাশ করবো না!’
যা দেখার পর আবারো পুরনো দিনেই যেন ফিরে গিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন তাদের দুজনকে দেখার পর শান্তি পেয়েছেন অনেকে। আসলে এই জুটিকে তারা কতটা পছন্দ করতেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাইতো তাদের আগামী কাজ নিয়ে বেজায় উচ্ছ্বসিত সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.