Devlina Kumar: লাল শাড়ি, লাল টিপ আর সাবলীল অভিব্যক্তি! এই সাজে ফের অনুরাগীদের নজর কাড়লেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী দেবলীনা কুমার (Devlina Kumar)। সম্প্রতি প্রকাশ্যে আসা তার এই ছবিতে ধরা পড়েছে একেবারে বাঙালি সাজের ছোঁয়া। লাল রঙের শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, গয়না, কপালে লাল টিপ এবং খোলা চুলে দেবলীনার সাজ যেন উৎসবের আমেজ তৈরি করেছে।
ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে আধুনিক স্টাইলের মেলবন্ধন তার লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একইসাথে ক্যাপশনে লিখেছেন, ‘চুমিয়া যেয়ো তুমি, আমার বনভূমি দক্ষিণ-সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ।’ যা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন অনুরাগীরা।
উল্লেখ্য, দেবলীনা কুমার অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। নিজের কাজ, নাচ, ফ্যাশন এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলেও নিজেকে অভিনেত্রী, নৃত্যশিল্পী ও অতিথি-অধ্যাপক হিসেবে উল্লেখ করেছেন।
ব্যক্তিগত জীবনেও গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিন ধরেই আলোচনায়। ২০২০ সালের ৯ ডিসেম্বর তারা বিয়ে করেন। বিয়ের আগে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের। কাজের পাশাপাশি নাচ ও ফিটনেস নিয়েও দেবলীনার আগ্রহের কথা বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে।
স্বামী গৌরবের সঙ্গেও তার শরীরচর্চা ও সাইক্লিংয়ের নানা মুহূর্ত অনুরাগীদের নজর কেড়েছে। সবমিলিয়ে বলতে গেলে নিজের জীবনটাকে ভরপুর উপভোগ করছেন এই অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.