দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী অভিনীত শেষ সিনেমা ‘ধূমকেতু।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই তথ্য জানানো হয়েছে ভক্তদের। কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি নিয়ে বহুদিন ধরেই সমালোচনা চলছে।
কারণ, যতবার এই সিনেমা মুক্তির প্রসঙ্গ উঠেছে ততবারই তারা এড়িয়ে গিয়েছেন। এমনকি শুভশ্রী, দেব-সহ অন্যান্য কলাকুশলীদের তরফ থেকেও কিছু তথ্য জানা যায়নি। এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা বারবার জানিয়েছেন সময় হলে সিনেমা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
অবশেষে সেই শুভদিন এগিয়ে আসছে। আগামী ১৪ই আগস্ট এই সিনেমা মুক্তি পাবে। সম্প্রতি প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি পোস্টার পোস্ট করে সেখানে লেখা হয়, ‘সর্বকালের ব্লকবাস্টার সাফল্যের পর, তিনি ধূমকেতুর শক্তি নিয়ে একটি শক্তিশালী নতুন যাত্রা নিয়ে ফিরে এসেছেন। এই ১৪ই আগস্ট প্রেক্ষাগৃহে আসছে। ভাগ্যের ভুলে যাওয়া অধ্যায়ে পা রাখার সাক্ষী থাকুন।’
যা দেখার পর ভক্তদের উচ্ছ্বাস বেড়ে গিয়েছে বহুমাত্রায়। আসলে এটি কোনো সাধারণ সিনেমা না, এটা ভক্তদের আবেগ। এই সিনেমার শুভশ্রী ও দেবের অভিনীত শেষ সিনেমা। আসলে এই জুটি ভেঙে যাওয়ার পর মনও ভেঙে ছিল ভক্তদেরও। তাই শেষবার তাদের একসঙ্গে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে।
ইতিমধ্যে এই সিনেমা নিয়ে নানান প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন ভক্তরা। তাদের মতে বহুদিন ধরে তার অপেক্ষা করে ছিলেন এই সিনেমাটির। দেব ও শুভশ্রীর সেই রসায়ন ফের ফুটে উঠবে পর্দায়। তাইতো তা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না তারা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.