লোকচক্ষুর আড়ালেই আইনি বিয়ে সারলেন দীপান্বিতা, বহুদিনের প্রেমিক গৌরবের সঙ্গে নতুন অধ্যায়

স্টুডিওপাড়ায় বেশ কিছুদিন ধরেই কানাঘুষো চলছিল অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের বিয়ে নিয়ে। যদিও সেই গুঞ্জনে প্রথমে সিলমোহর দেননি তিনি। তবে এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একেবারে নিঃশব্দেই আইনি বিয়ে সেরে ফেললেন পর্দার জনপ্রিয় ‘খুকুমণি’। পাত্র তাঁর বহুদিনের প্রেমিক গৌরব দত্ত।

সোমবার, ১৫ ডিসেম্বর, মনের মানুষের সঙ্গে খাতায়-কলমে বিয়ে সারেন দীপান্বিতা। জীবনের এই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি তিনি নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন— ‘Officially Married’। সঙ্গে উল্লেখ করেছেন জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটির তারিখও। ছবিতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতায় আংটি বদল করেছেন দু’জনেই।

বিয়ের দিনে দীপান্বিতা পরেছিলেন ঘিয়ে রঙের শাড়ি, আর গৌরব ছিলেন একই রঙের পাঞ্জাবিতে। মিনিমাল মেকআপ ও গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। টানটান করে বাঁধা খোঁপায় লাল গোলাপ গুঁজে একেবারে স্নিগ্ধ লুকে ধরা দেন তিনি।

শোনা যাচ্ছে, পেশায় পশু চিকিৎসক গৌরব দত্ত। পশুপ্রেমী দীপান্বিতা নিজের পোষ্যদের চিকিৎসার সূত্রেই প্রথম তাঁর সঙ্গে পরিচিত হন। সেই আলাপ থেকেই বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম। দু’জনেই বাঁকুড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রায় চার বছরের পরিচয়ের পর এক বছরের সম্পর্কে থাকার পরই আইনি বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

সূত্রের খবর, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই এই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। খুব বড় কোনও অনুষ্ঠান নয়, বরং একেবারে ঘরোয়া পরিবেশেই সেরেছেন জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়।

আরও পড়ুন
গুজব না বাস্তব? নীল-তৃণার দাম্পত্য ভাঙনের জল্পনায় ভাইরাল সহ-অভিনেত্রীর বার্তা

উল্লেখ্য, খুব শিগগিরই ছোটপর্দায় ফিরছেন দীপান্বিতা। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর হাত ধরে তাঁকে আবার দেখা যাবে দর্শকদের প্রিয় চরিত্রে। তাঁর বিপরীতে থাকবেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। ইতিমধ্যেই ধারাবাহিকের লুক টেস্ট হয়ে গিয়েছে এবং কিছুদিনের মধ্যেই শুরু হবে শুটিং।

আরও পড়ুন
Mimi: মিমি চক্রবর্তীর জীবনে বিশেষ মানুষটি কে? ফাঁস হলো আসল সত্যি

শুটিং শুরু হলে কাজের ব্যস্ততা আরও বাড়বে— সেই কারণেই নাকি আগেভাগেই আইনি বিয়ে সেরে নেওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে আলাদা করে কোনও মন্তব্য করেননি দীপান্বিতা।

আরও পড়ুন
আর্য–আরাত্রিকা প্রেমের গুঞ্জন তুঙ্গে, কী জানালেন নায়িকা?

ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় ও পেশাগত জীবনের নতুন শুরু— দুই মিলিয়েই এখন সুখের সময় পর্দার ‘খুকুমণি’র।

আরও পড়ুন
Mimi: অভিনয়ের স্বীকৃতি, ‘ডাইনি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মিমি

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক