Mimi: ওয়েব সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তিনি সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছেন। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে কখনও মঞ্চে দাঁড়িয়ে ফুলের তোড়া হাতে আবার কখনও পুরস্কারটি হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
শুধু তাই নয়, তাঁকে একইসাথে একাধিক ফটোশ্যুটও করতে দেখা গিয়েছে এবং তাঁর প্রিয় পোষ্যর সাথেও পুরস্কার হাতে পোজ দিয়েছেন। অনেকেই হয়তো জানেন, তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ডাইনি’তে অভিনয় করেছেন এবং তাঁর শক্তিশালী অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে।
সেই কাজের স্বীকৃতি স্বরূপই মিমি এই বিশেষ সম্মান লাভ করলেন। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল মূলত টিভি নাইন বাংলা (TV9 Bangla), যেখানে টলিউডের বহু গুণী মানুষ উপস্থিত ছিলেন। তারকাদের অভিনয়ের স্বীকৃতিস্বরূপ এই অনুষ্ঠানে তাঁদের বিশেষ সম্মান জানানো হয়েছে।
আরও পড়ুন
Sohini: শাড়ি ছেড়ে ওয়েস্টার্ন লুকে চমক! শীতের ফ্যাশন ট্রেন্ড দেখালেন সোহিনী সরকার
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “ধন্যবাদ, TV9 বাংলা এবং এই সম্মান ও স্বীকৃতির জন্য সমগ্র জুরি সদস্যদের ধন্যবাদ। এতো ভালোবাসা এবং প্রশংসার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমাদের কাজ দেখার এবং সমর্থন করার জন্য আমার ভক্তদের আন্তরিক ধন্যবাদ।’
আরও পড়ুন
Mimi: মিমি চক্রবর্তীর জীবনে বিশেষ মানুষটি কে? ফাঁস হলো আসল সত্যি
‘আমার পরিচালক, আমার মূল দল, পুরো অভিনেতা এবং কলাকুশলীমন্ডল সকলের প্রতি ভালোবাসা। এই সম্মান আমার একার নয়, এটি তাঁদের সকলের, যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন এবং এই লক্ষ্য অর্জনে অবদান রেখেছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ যা দেখার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।
আরও পড়ুন
আর্য–আরাত্রিকা প্রেমের গুঞ্জন তুঙ্গে, কী জানালেন নায়িকা?
#Mimi #Dainee #Tv9bangla

Sudeshna has been writing entertainment reports since 2021.