প্রিয় গায়ক জ়ুবিন গার্গের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না অসমবাসী। কী হয়েছিল গায়কের? উত্তর এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে অসম সরকারের উদ্যোগে। জ়ুবিন গার্গের মৃত্যুর এক সপ্তাহ পার হয়ে গেলেও ঠিক কী কারণে মৃত্যু? তা এখনও স্পষ্ট হয়নি। এ বার ধৈর্যের বাঁধ ভাঙছে গায়কের অনুরাগীদের। সূত্র মারফত খবর, এরই মধ্যে জুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বাড়িতে চড়াও হন একদল অনুরাগী। বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা বেসামাল হয়েছিল এমনটাই খবর।
অসমবাসী এখনও পর্যন্ত তাদের প্রিয় গায়কের মৃত্যু মেনে নিতে পারছে না । কী হয়েছিল তাঁর? উত্তর এখনও অস্পষ্ট। অসম সরকারের উদ্যোগে তদন্ত জারি। এই কাণ্ডে নাম জড়িয়েছিল গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার । তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল এফআইআর। যদিও এর পর গায়কের স্ত্রী গরিমা সেই অভিযোগ তুলে নেওয়ার অনুরোধ জানান, যাতে করে গায়কের শেষকৃত্যে উপস্থিত থাকতে পারেন তাঁর এত দিনের আপ্তসহায়ক। তবে শোনা যাচ্ছে, ইতিপূর্বে তাঁর বাড়িতে চড়াও হয় উত্তেজিত অনুরাগীর দল। সেইসঙ্গে পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইটপাথর, সূত্র মারফত এমনটাই খবর।
আরও পড়ুন,
পরনে সাদা ধুতিপাঞ্জাবী, স্টেজে অসাধারণ নাচ আদর্শ বাঙালী ইউভানের!
শুধু মাত্র তা-ই নয়, গায়ক জুবিনের মৃত্যুর খবর মেনে নিতে না পেরে এক অনুরাগী গুয়াহাটির এক নদীতে সেতু থেকে ঝাঁপ দেন বলেও খবর শোনা যায়। সূত্রমারফত আরও খবর, ওই ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করলেও তিনি কোনও মতে মানতে চাননি। তবে আপাতত তিনি সুস্থ বলেই জানা গিয়েছে। গায়কের অনুরাগীরা ক্ষুব্ধ।
আরও পড়ুন,
দেবীপক্ষে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন পরম-প্রিয়া, তারকা দম্পতি পুত্রের নাম কী?
তাদেরকে দাবি, দ্রুত সিদ্ধার্থ ও অনুষ্ঠান আয়োজক শ্যামকানু মহন্তের গ্রেফতারি। জুবিন সিঙ্গাপুরে গিয়েছিলেন ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’ অনুষ্ঠানে যোগ দিতে, যেটি শ্যামকানুর তত্ত্বাবধানেই অনুষ্ঠিত। গায়কের মৃত্যুর পর সমাজ মাধ্যমে একের পর এক ভিডিও উঠে এসেছে, যেগুলি রীতি মতো উত্তেজনা ছড়াচ্ছে অনুরাগীদের মধ্যে।
আরও পড়ুন,
‘একরতের জন্য শয্যাসঙ্গিনী হতে চাই’, জানুন, কোন তারকার সঙ্গে নিশিযাপনের ইচ্ছা অমীষা পটেলের?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.