গত কয়েকদিন ধরে লাগাতার রেকর্ড ভেঙে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। বিনিয়োগকারী থেকে সাধারণ ক্রেতা—সবার মধ্যেই বাড়ছিল উদ্বেগ। অবশেষে মঙ্গলবার সেই দৌড়ে কিছুটা বিরতি পড়ল। সোমবারের তুলনায় মঙ্গলবার দেশের প্রায় সব শহরেই সামান্য কমেছে সোনার দাম। যদিও দাম কমলেও তা এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

আজ, মঙ্গলবার ২৭ জানুয়ারি, কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৪৫০ টাকা। একই সঙ্গে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৯৫০ টাকা। গত কয়েকদিনের তুলনায় এই দাম কিছুটা কম হলেও এখনও উচ্চ স্তরেই রয়েছে।
রাজধানী দিল্লিতে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৭ হাজার ৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ৪১০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারাট সোনা বিক্রি হচ্ছে ১ লক্ষ ৪৬ হাজার ৯০০ টাকায় এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা।

পশ্চিম ভারতের শহরগুলির মধ্যে আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা ও ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ৩১০ টাকা। পুনেতেও প্রায় একই দাম—২২ ক্যারাট ১ লক্ষ ৪৬ হাজার ৯০০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা।
উত্তর ভারতের শহরগুলিতেও ছবিটা প্রায় একই। জয়পুর ও লখনউ—দুই শহরেই ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৭ হাজার ৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ৪১০ টাকা। গুরগাঁওতেও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
দক্ষিণ ভারতের বড় শহরগুলির মধ্যে বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ৯০০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ২৬০ টাকা। পূর্ব ভারতের ভুবনেশ্বরেও একই দামে সোনা বিক্রি হচ্ছে।
বিহারের পাটনায় ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার ৯৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৬০ হাজার ৩১০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য সংশোধন, ডলার সূচকের ওঠানামা এবং বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার ফলেই এই দাম কমেছে। তবে উৎসব ও বিয়ের মরসুম সামনে থাকায় খুব দ্রুত বড়সড় পতনের সম্ভাবনা কম বলেই মত বাজার বিশ্লেষকদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.