নতুন জামাকাপড় কেনার আনন্দই আলাদা। দোকান থেকে কিনে আনা হোক বা অনলাইনে অর্ডার করা—অনেকেই বাড়ি ফিরেই নতুন পোশাক গায়ে চাপিয়ে নেন। কেউ ফিটিং দেখার জন্য, কেউ আবার সামান্য সময়ের জন্য হলেও পরে নেন। কিন্তু এই অভ্যাস যে শরীর ও ত্বকের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তা অনেকেই জানেন না।
বিশেষজ্ঞদের মতে, নতুন জামা পরার আগে অবশ্যই একবার ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন। কারণ, একটি নতুন পোশাক আপনার হাতে পৌঁছনোর আগে বহু মানুষের হাত ঘুরে আসে। কারখানায় তৈরি হওয়া থেকে শুরু করে গুদাম, দোকান কিংবা ডেলিভারি প্রক্রিয়া—এই দীর্ঘ পথে পোশাকের উপর জমে থাকতে পারে ময়লা, ধুলো, জীবাণু এমনকি ক্ষতিকর রাসায়নিকও।
নতুন জামায় কী কী বিপদ লুকিয়ে থাকে?
নতুন কাপড়ে প্রায়শই ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক, যেমন—
রঞ্জক (Dyes)
ফর্মালডিহাইড (কাপড় কুঁচকে যাওয়া রোধ করতে ব্যবহৃত)
এই রাসায়নিক ত্বকের সংস্পর্শে এসে চুলকানি, লালচে দাগ, র্যাশ, এমনকি তীব্র অ্যালার্জির কারণ হতে পারে। সংবেদনশীল ত্বকের মানুষের ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর আকার নিতে পারে।
মুম্বইয়ের ফিজিওথেরাপিস্ট ও পুষ্টিবিদ রেবেকা পিন্টো এক ইনস্টাগ্রাম ভিডিয়োয় সতর্ক করে জানিয়েছেন, অনলাইনে কেনা বহু পোশাক আগেই কেউ না কেউ পরে ফেরত দিয়েছেন। দোকানের জামাও একাধিক ক্রেতা পরে দেখে থাকেন। এমন পোশাক না ধুয়ে পরলে ত্বকের সংক্রমণের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়।
আরও পড়ুন
Lifestyle : ৫ সব্জির খোসা ফেলে না দিয়ে তৈরি করুন চিপস্, বাজার-দোকানকেও টেক্কা দেবে
তিনি একটি বাস্তব ঘটনার উদাহরণ দিয়ে জানান, অনলাইনে কেনা পোশাক না ধুয়ে পরার ফলে এক ব্যক্তি মোলাস্কাম কনটেজিওসাম নামক ভাইরাসজনিত ত্বকের সংক্রমণে আক্রান্ত হন। এই ভাইরাস ত্বক থেকে ত্বকে বা সংক্রমিত কাপড়ের মাধ্যমেও ছড়াতে পারে।
আরও পড়ুন
Lifestyle : নগ্ন ছবি দেখতেও বয়সের প্রমাণ! বড় সিদ্ধান্তে অ্যাপেল-গুগল, বিশ্বজুড়ে তর্ক
গুদামে থাকা কাপড়েও বিপদ
দীর্ঘদিন গুদামে বন্ধ অবস্থায় থাকার কারণে নতুন পোশাকে ছত্রাক, ব্যাকটেরিয়া বা ভাইরাস বাসা বাঁধতে পারে। এই জীবাণু খালি চোখে দেখা না গেলেও ত্বকে সংক্রমণ ঘটাতে সক্ষম।
আরও পড়ুন
Lifestyle : শিশুর ত্বকের যত্নে ভয়ংকর ৭ ভুল: আজই সাবধান না হলে ক্ষতি দীর্ঘমেয়াদি
শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি
শিশুদের ত্বক অত্যন্ত নরম ও সংবেদনশীল। নতুন কাপড়ে থাকা রাসায়নিক বা জীবাণু শিশুদের ক্ষেত্রে তীব্র র্যাশ, ঘা বা সংক্রমণের কারণ হতে পারে। তাই শিশুদের জামাকাপড়, তোয়ালে বা বিছানার চাদর ব্যবহারের আগে অবশ্যই ধুয়ে নেওয়া জরুরি।
রং ছাড়ার সমস্যাও এড়ানো যায়
অনেক নতুন কাপড় প্রথম ধোয়াতেই রং ছাড়ে। আগে আলাদা করে ধুয়ে নিলে অন্য পোশাকের রং নষ্ট হওয়ার ঝামেলা এড়ানো যায়। পাশাপাশি কাপড় নরম হয় এবং পরার সময় বেশি আরাম দেয়।
সমাধান কী?
নতুন জামা, অন্তর্বাস, তোয়ালে—সবই একবার সাবান বা ডিটারজেন্টে ধুয়ে নিন
কাপড়ের ধরন অনুযায়ী ঠান্ডা বা গরম জল ব্যবহার করুন
শিশুদের পোশাকে হালকা, কেমিক্যাল-ফ্রি ডিটারজেন্ট ব্যবহার করুন
মনে রাখবেন, নতুন জামা মানেই পরিষ্কার—এই ধারণা ভুল। একটু সতর্কতা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.