বলিউডের ইতিহাসে ধর্মেন্দ্র এক আবেগ, এক অধ্যায়। মৃত্যুর আগে প্রকাশ্যে ক্ষমা চেয়ে যাওয়া বর্ষীয়ান অভিনেতার শেষবেলার একটি ভিডিয়ো সম্প্রতি সামনে আসতেই ফের আবেগে ভাসছেন তাঁর অনুরাগীরা। ‘ইক্কিস’ ছবির শুটিংয়ের শেষ দিনে তোলা সেই ভিডিয়োই যেন আজ স্মৃতির অমূল্য দলিল।
২৪ নভেম্বর প্রয়াত হন ধর্মেন্দ্র। তার আগে শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এবং ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত কাজ হিসেবে আগামী ১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে শ্রীরাম রাঘবন পরিচালিত ছবি ‘ইক্কিস’-এর।
শুটিংয়ের শেষ দিনে কেক কাটার সময় শান্ত অথচ ভারী কণ্ঠে ধর্মেন্দ্র বলেছিলেন, “আজ একটু মনটা খারাপ লাগছে। আজ শুটিং শেষ হচ্ছে।” তারপরেই সকলকে উদ্দেশ করে বলেন, “আমি তোমাদের সকলকে ভালবাসি। যদি কিছু ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও।” এই কথাগুলিই আজ অনুরাগীদের মন ভার করে দিচ্ছে।
ভিডিয়োতে ধর্মেন্দ্র আরও জানান, তিনি এই ছবিতে কাজ করে অত্যন্ত খুশি। পরিচালক শ্রীরাম রাঘবন ও পুরো কলাকুশলীর প্রশংসা করে বলেন, ছবিটি এত সুন্দরভাবে তৈরি হয়েছে যে ভারত ও পাকিস্তান—দু’দেশের মানুষেরই এটি দেখা উচিত।
গত ৩১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ধর্মেন্দ্র। তারপর প্রায় কুড়ি দিন ধরে চলে অসুস্থতার সঙ্গে লড়াই। বয়সের ভার কখনও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। শেষদিন পর্যন্ত সমাজমাধ্যমে ছিলেন সক্রিয়। কখনও কবিতা পাঠ, কখনও নিজের ছবি দিয়ে শায়রি—এই ছিল তাঁর নিত্যদিনের প্রকাশভঙ্গি।
সমাজমাধ্যমে করা তাঁর শেষ ভিডিয়ো পোস্টে ধর্মেন্দ্র বলেছিলেন, “সামনেই নতুন বছর। সকলের উন্নতি হোক। সকলে সুস্থ থাকুন।” জানা যায়, মেয়ে ঈশা দেওলের বিবাহবিচ্ছেদের খবর তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।
আরও পড়ুন
Dev: কোলে বাচ্চা নিয়ে শপিং মলে দেব! বাস্তব জীবন নাকি সিনেমার দৃশ্য? ধোঁয়াশায় দর্শক
একজন অভিনেতা হিসেবে যেমন তিনি অমর, তেমনই তাঁর বিনয়ী, ক্ষমাশীল মানুষটিও আজ সকলের স্মৃতিতে অম্লান। শেষবেলায় বলা সেই একটি বাক্য—“কিছু ভুল করে থাকলে আমাকে ক্ষমা করো”—ধর্মেন্দ্রকে আরও একবার অনন্য করে তুলল।
আরও পড়ুন
Mimi: সমালোচকদের কড়া জবাব! নেটদুনিয়ায় ভাইরাল মিমি চক্রবর্তীর নতুন ভিডিও

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.