বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ আলোকচিত্রী হীরক সেন

বাংলা চলচ্চিত্র ও আলোকচিত্র জগতে ফের শোকের ছায়া। প্রয়াত বিশিষ্ট আলোকচিত্রী হীরক সেন। বুধবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় এবং তাঁর পুত্র পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে যুক্ত ছিলেন এই আলোকচিত্রী। নিজের ক্যামেরায় বন্দি করেছিলেন সত্যজিৎ রায়ের জীবনের বহু স্মরণীয় ও অজানা মুহূর্ত।

সত্যজিৎ রায়ের সঙ্গে হীরক সেনের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। পেশাগত সম্পর্কের পাশাপাশি পারিবারিক বন্ধনও ছিল তাঁদের মধ্যে। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে একটি স্মৃতিচারণমূলক লেখায় হীরক সেন জানিয়েছিলেন, পারিবারিক সম্পর্কের সূত্রেই তিনি সত্যজিৎ রায়কে ‘মেশোমশাই’ বলে সম্বোধন করতেন। অন্যদিকে, বয়সে সমসাময়িক হওয়ায় সন্দীপ রায়ের সঙ্গে তাঁর গড়ে উঠেছিল গভীর বন্ধুত্ব।

২০০৭ সালে কলকাতায় আয়োজিত ‘আর্ট অ্যান্ড আর্টিস্ট্রি’ শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনীতে বিশেষভাবে নজর কেড়েছিল তাঁর কাজ। সেখানে সত্যজিৎ রায়ের সৃষ্টিশীল জীবনের একাধিক বিরল মুহূর্ত উঠে এসেছিল তাঁর ক্যামেরায়। কখনও চিত্রনাট্য লেখায় ব্যস্ত পরিচালক, কখনও পিয়ানোয় সুর তৈরি করছেন, আবার কখনও শুটিংয়ের সময় অভিনেতা ও কলাকুশলীদের নির্দেশ দিচ্ছেন— এমন বহু মুহূর্তকে সাদা-কালো ছবিতে অমর করে রেখেছিলেন তিনি।

শুধু সত্যজিৎ রায় নন, সন্দীপ রায়ের পরিচালিত একাধিক ছবিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন হীরক সেন। ‘ফেলুদা ৩০’, ‘বাক্স রহস্য’, ‘সত্যজিতের গল্প’, ‘বোম্বাইয়ের বোম্বেটে’, ‘কৈলাসে কেলেঙ্কারি’, ‘টিনটোরেটোর যিশু’, ‘গোরস্থানে সাবধান’, ‘যেখানে ভূতের ভয়’ এবং ‘চার’-এর মতো ছবিতে স্টিল ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন তিনি।

বাংলা চলচ্চিত্রের সোনালি অধ্যায় থেকে আধুনিক সময়ের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত, তাঁর ক্যামেরায় ধরা পড়েছে অসংখ্য স্মৃতি। বিশেষ করে সত্যজিৎ রায়ের ব্যক্তিগত ও সৃষ্টিশীল জীবনের বহু অমূল্য মুহূর্ত সংরক্ষণ করে গিয়েছেন তিনি। ফলে হীরক সেনের প্রয়াণ শুধু একজন বিশিষ্ট আলোকচিত্রীর চলে যাওয়া নয়, বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষীর বিদায়ও বটে।

‘আমি কোন হরিদাস পাল…’, বিগ বসের ঘরে দুর্নিবারের মা আসতেই আবেগঘন বার্তা স্ত্রী মোহরের!
‘আমি কোন হরিদাস পাল…’, বিগ বসের ঘরে দুর্নিবারের মা আসতেই আবেগঘন বার্তা স্ত্রী মোহরের!

তাঁর রেখে যাওয়া ছবিগুলিই আগামী দিনে নতুন প্রজন্মের কাছে সত্যজিৎ রায় এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসকে চিনে নেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক