জনপ্রিয় অভিনেতা সালমান খান বর্তমানে বিগ বস রিয়ালিটি শো এর মূল কেন্দ্র। তিনি গত ১০ বছর ধরে একটানা বিগ বস এর পরিচালনা করছেন। জানা গেছে, সিজ়ন ৭-এ সালমান প্রতি এপিসোড মারফত পাঁচ কোটি টাকা পারিশ্রমিক পেতেন। বিগ বস রিয়েলিটি শো পুরোটাই সালমানের দখলে। বিগ বসের মঞ্চে সালমানের সাথে মাঝেমধ্যেই প্রতিযোগীদের তর্ক বিতর্ক লেগে যায়, কিন্তু এই বিষয়ে তিনি পরবর্তীতে খুব একটা মাথা ঘামান না।
এই রিয়্যালিটি শো তে সালমান খান যেটা বলবেন, সেটাই সবাই মেনে চলেন। দশ বছর পরিচালনা করার পরেও এখনো তিনি বিগ বসের মাথা হয়েই আছেন। যত দিন বাড়ছে তত তার পরিশ্রম বাড়ছে তাই তার পারিশ্রমিকও বাড়ছে। বর্তমানে তিনি প্রতি এপিসোড প্রতি 8 কোটি টাকা পারিশ্রমিক নেন।
“বিগ বস” এর টিআরপি সব সময় সর্বোচ্চে থাকে। এই কারণে সালমান এত বেশি পারিশ্রমিক নেয়ার পরেও তার বিপরীতে কেউ কথা বলার সাহস ও সুযোগ কোনটাই পান না। কানা খুশো খবর শোনা গেছে, সালমান নাকি এপিসোড পিছু ১১ কোটি টাকাও পারিশ্রমিক নিয়েছেন। এই ব্যাপারে তার কাছে প্রশ্ন করা হলে, তিনি শান্ত মাথায় বলেন, চ্যানেলের থেকে সেটা জেনে নিতে।
“বিগ বস” যখন প্রথম শুরু হয় তখন সালমান প্রতি এপিসোড প্রতি ২.৫ কোটি টাকা করে পারিশ্রমিক নিতেন। যত দিন যাচ্ছে তত তার পারিশ্রমিক বেড়েই চলেছে। জানা গেছে, সালমান প্রত্যেক মাসে চ্যানেল থেকে প্রায় ৬০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। যেহেতু এই শো পনেরো সপ্তাহ ধরে চলবে সেহেতু দেখা যাচ্ছে, একটি সিজনে সালমান প্রায় ২৫০ কোটি টাকা আয় করবেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.