২০২৬ সালের শুরুতেই পশ্চিমবঙ্গের রেল যাত্রীদের জন্য বড় সুখবর। উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ আরও মজবুত করতে চালু হতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। এই আধুনিক ট্রেন পরিষেবার উদ্বোধন হবে ১৭ জানুয়ারি। সেদিন মালদা থেকে কামাখ্যা পর্যন্ত উদ্বোধনী যাত্রা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর শুরু হবে নিয়মিত বাণিজ্যিক যাত্রা।
এই স্লিপার বন্দে ভারত ট্রেনটি হাওড়া, মালদা, নিউ জলপাইগুড়ি (NJP) হয়ে কামাখ্যার সঙ্গে যুক্ত করবে বাংলার একাধিক গুরুত্বপূর্ণ শহরকে। বিশেষ করে হাওড়া–এনজেপি রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করবে এই ট্রেন।
হাওড়া থেকে স্লিপার বন্দে ভারতের ভাড়া
রেলের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিভিন্ন রুটে স্লিপার বন্দে ভারতের ভাড়া নিম্নরূপ—
হাওড়া – মালদা টাউন
ফার্স্ট এসি: ₹১৫২০
সেকেন্ড এসি: ₹১২৪০
থার্ড এসি: ₹৯৬০
হাওড়া – নিউ জলপাইগুড়ি (NJP)
ফার্স্ট এসি: ₹২১১৩
সেকেন্ড এসি: ₹১৭২৪
থার্ড এসি: ₹১৩৩৪
হাওড়া – কামাখ্যা
ফার্স্ট এসি: ₹৩৬৪০
সেকেন্ড এসি: ₹২৯৭০
থার্ড এসি: ₹২২৯৯
কামাখ্যা – নিউ জলপাইগুড়ি
ফার্স্ট এসি: ₹১৫২৪
সেকেন্ড এসি: ₹১২৪৩
থার্ড এসি: ₹৯৬২
কামাখ্যা – মালদা টাউন
ফার্স্ট এসি: ₹২৪০৯
সেকেন্ড এসি: ₹১৯৬৫
থার্ড এসি: ₹১৫২২
কামাখ্যা – হাওড়া
ফার্স্ট এসি: ₹৩৬৪০
সেকেন্ড এসি: ₹২৯৭০
থার্ড এসি: ₹২২৯৯
এই ভাড়ার সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ জিএসটি যোগ হবে। ফলে হাওড়া–এনজেপি রুটে থার্ড এসিতে মোট ভাড়া পড়বে আনুমানিক এক হাজার টাকার সামান্য বেশি। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাড়ার মধ্যেই খাবারের চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।
কোন কোন স্টেশনে দাঁড়াবে স্লিপার বন্দে ভারত
হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি দাঁড়াবে—
ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, রাঙ্গিয়া হয়ে শেষ গন্তব্য কামাখ্যা।
আরও পড়ুন:হাওড়া–গুয়াহাটি বন্দে ভারত স্লিপার: গতি, বিলাসিতা ও কবচ সুরক্ষার যুগলবন্দি
টাইম টেবিল
রেলসূত্রে জানা গিয়েছে, ২৭৫৭৫ নম্বর স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। ট্রেনটি পরদিন সকাল ৮টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছবে।
সব মিলিয়ে দ্রুতগামী, আরামদায়ক ও আধুনিক সুবিধা-সহ স্লিপার বন্দে ভারত উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের যাত্রীদের যাত্রাকে আরও স্বচ্ছন্দ করে তুলবে বলেই আশা রেল কর্তৃপক্ষের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.