৪৩-এ পা দিয়েও অবিবাহিত দেব, সামনে এল ‘বিয়ে না করার’ কারণ

বহু বছর ধরে টলিউডের অন্যতম চর্চিত জুটি দেব ও রুক্মিণী মৈত্র। এক দশকেরও বেশি সময় ধরে তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। কিন্তু ৪৩ বছর বয়সেও বিয়ের পিঁড়িতে বসার বিষয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত দেননি অভিনেতা তথা সাংসদ দেব। প্রতি বছরই তাঁর বিয়ে নিয়ে জল্পনা তৈরি হলেও, সেই জল্পনায় এখনও পর্যন্ত ইতি টানেননি অভিনেতা। এবার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে ফের উঠে এল দেবের বিয়ের প্রসঙ্গ, আর তা ঘিরেই জমে উঠল হাসি-ঠাট্টা।

‘দাদাগিরি’-র আসন্ন পর্বে হাজির হতে চলেছে ‘তারে ধরি ধরি মনে করি’ ছবির গোটা টিম। সম্প্রতি প্রকাশ্যে আসা প্রোমো থেকেই স্পষ্ট, এই বিশেষ পর্বে দর্শকদের জন্য থাকছে একাধিক মজার মুহূর্ত। সেখানেই কথার ফাঁকে উঠে আসে টলিউডের অন্যতম ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ দেবের বিয়ের বিষয়টি।

টলিউডে কেরিয়ারের শুরু থেকেই দেবকে তাঁর বাংলা উচ্চারণ নিয়ে নানা সময় কটাক্ষ ও ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে। ‘দাদাগিরি’-র মঞ্চে সেই পুরনো প্রসঙ্গকেই নতুনভাবে সামনে নিয়ে আসে অনুষ্ঠানের ‘AI মহাশয়’। দেবের বিয়ের প্রসঙ্গ উঠতেই কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁকে একটি সংস্কৃত বিয়ের মন্ত্র উচ্চারণ করতে বলে। মন্ত্রটি ছিল— ‘যদিয়ং হৃদয়ং তব, তদিয়ং হৃদয়ং মম’।

তবে সংস্কৃতের এই কঠিন মন্ত্র শুনেই খানিক অস্বস্তিতে পড়েন অভিনেতা। স্বভাবসিদ্ধ হাস্যরসের সঙ্গেই মন্ত্রটি উচ্চারণ করতে অনীহা প্রকাশ করেন তিনি। আর সেই সুযোগ হাতছাড়া করেনি AI মহাশয়। মজার ছলে AI বলে ওঠে, “ওহ, বুঝেছি! এই মন্ত্র উচ্চারণের ভয়েই তুমি এতদিন বিয়ে করছ না!” AI-র এই মন্তব্যে উপস্থিত সকলেই হেসে ওঠেন, আর দেবও হাসিমুখে পরিস্থিতি সামাল দেন।

যদিও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থেকেছেন দেব। অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানান, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁর পরিবার। কাজের ব্যস্ততা যতই থাকুক না কেন, দিনের শেষে পরিবারের কাছেই তিনি শান্তি খুঁজে পান।

প্রসঙ্গত, একসময় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। তবে গত প্রায় বারো বছর ধরে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। সময়ের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলেই মনে করেন অনুরাগীরা। পেশাগত ব্যস্ততার মাঝেও চলতি মাসের শুরুতে রুক্মিণীর জন্মদিন উদ্‌যাপন করতে মুম্বইয়ে গিয়েছিলেন দেব।

দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহল বরাবরই তুঙ্গে। কিন্তু বিয়ের প্রসঙ্গ উঠলেই অভিনেতা তা এড়িয়ে যান। আর এবার ‘দাদাগিরি’-র মঞ্চে AI মহাশয়ের ‘উচ্চারণ-তত্ত্ব’ সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। যদিও পুরো ঘটনাই নিছক মজার ছলে বলা হয়েছে, তবু আগামী পর্ব ঘিরে দর্শকদের উন্মাদনা যে আরও বেড়েছে, তা বলাই যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক