Ishaa: আরো একবার ঝলমল লুকে হাজির হলেন জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। তিনিও বুঝিয়ে দিলেন ফ্যাশনের দিক দিয়ে পিছিয়ে নেই অন্যদের থেকে। হয়তো অনেকেই জানেন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ ফ্যাশন শো। যেখানে হাজির হয়েছিলেন টলিউডের নামকরা অভিনেত্রীরা।
যারা মূলত ফ্যাশনের দিক দিয়ে এগিয়ে রয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। সেখানেই হাজির হয়েছিলেন অভিনেত্রী ইশা। এদিন তাকে দেখা যায় একটি মেরুন টপ এবং লং স্কার্ট পরিহিত অবস্থায়। ছবিগুলোতে রীতিমতো ঝলমল করছিলেন অভিনেত্রী।
কখনো দেখা যায় তিনি হাসিতে ফেটে পড়েছেন আবার কখনো আত্মবিশ্বাসীভাবে পোজ দিয়েছেন ক্যামেরার দিকে। সবগুলি ছবিতে তাকে অসাধারণ লাগছিল দেখতে। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সন্ধ্যাটা বেশ জমজমাট ছিল। ধন্যবাদ!’
পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন অভিনেত্রীকে অসাধারণ লাগছে দেখতে। বিশেষ করে তার ফ্যাশন সেন্স এবং স্টাইল স্টেটমেন্টের প্রশংসা করেছেন অনেকে। কারণ, ভালো অভিনয় নয় কীভাবে নিজের পোশাককে আত্মবিশ্বাসের সাথে বহন করতে হয় সেই বিষয়টিও বেশ ভালো মতোই জানেন এই অভিনেত্রী।
অন্যদিকে তার আগামী সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’ নিয়েও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অনুরাগীরা। প্রত্যেকেই কামনা করেছেন এই সিনেমা যেন সুপারহিট হয়। এর আগে সোনা’দা সিরিজের বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। যেগুলি প্রচুর ভালোবাসা পেয়েছে দর্শকমহলে। তেমনটাই এবারও আশা করছেন তারা।

Sudeshna has been writing entertainment reports since 2021.