Nusrat: গোলাপী শাড়িতে স্নিগ্ধতা ছড়িয়ে দিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। তাকে দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। হয়তো অনেকেই জানেন বেশিরভাগ সময় ওয়েস্টার্ন পোশাকেই দেখা যায় এই অভিনেত্রীকে। তাইতো তাকে শাড়িতে দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে।
আর দর্শকদের এই অপেক্ষারই অবসান ঘটিয়েছেন অভিনেত্রী। এদিন তাকে বেশ কয়েকটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। যেখানে তার পরনে রয়েছে হালকা গোলাপী রঙের একটি শাড়ি। সাথে স্লিভলেস ব্লাউজ। যদিও কোনরকম আড়ম্বর দেখা যায়নি এই সাজে।
ভীষনে সাধারণভাবে সেজে উঠেছিলেন তিনি। তার এই সাধারণ লুকই বেশ পছন্দ করেছেন সকলে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম।’ ক্যাপশনে তিনি বেছে নিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গানের লাইন।
যেহেতু রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন এই ছবি তিনি পোস্ট করেছিলেন তাইতো ক্যাপশনে তাকে এই গানের লাইন তুলে দিতে দেখা গিয়েছে। পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। প্রত্যেকেই বলছেন তিনি যেমন সাজেই সেজে উঠুন না কেন তাকে অসামান্যা লাগে দেখতে। ওয়েস্টার্ন হোক বা ভারতীয় সবেতেই তিনি সাবলীল।
তবে একইসাথে কেউ কেউ তাকে কটাক্ষ করতেও ছাড়েননি। কারণ, তার বিরুদ্ধে গম পাচারের অভিযোগ উঠেছিল। যদিও কোন কিছুই প্রমাণিত হয়নি তাই তিনি সেসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না বরং ব্যস্ত রয়েছেন নিজের জীবন এবং পরিবার নিয়ে।

Sudeshna has been writing entertainment reports since 2021.