Sonam Kapoor: এই প্রথম দ্বিতীয় পুত্র সন্তানকে সামনে আনলেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam)। সাথে তুলে ধরলেন দীর্ঘ একটি বার্তা। প্রথম পুত্র সন্তান জন্মের পর দ্বিতীয়বার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। হয়তো অনেকেই জানেন বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি।
তবে সংসার করছেন গুছিয়ে। দ্বিতীয় পুত্র জন্মের পর তাকে এতোদিন প্রকাশ্যে আনেননি, তবে অবশেষে সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি তাকে সর্বসমক্ষে আনলেন। সাথে তুলে ধরলেন বিশেষ বার্তা। এদিন পরিবারের দুটি ছবি পোস্ট করেছেন তিনি।
সাথে লেখেন, ‘সেই দিব্য শক্তির প্রেরণায়, যা আবারও আমাদের জীবনকে বদলে দিয়েছে। বিষ্ণুর কৃপায়, পবিত্র একাদশী তিথিতে জন্ম নেওয়া আমাদের দ্বিতীয় পুত্রকে একটি চিহ্ন, এক কর্মফল-সংযোজন, তার ভাইয়ের সঙ্গে এক দিব্য মিলন এবং এক আশীর্বাদ বলে মনে হচ্ছে, যাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি।
ভালোবাসা ও কৃতজ্ঞতার সাথে আমরা রুদ্রলোখ কাপুর আহুজাকে স্বাগত জানাই। বেদে, রুদ্র ‘রুদ’ অর্থাৎ ‘গর্জন করা’ মূল থেকে উদ্ভূত, হলেন পরাক্রমশালীদের মধ্যে সর্বশক্তিমান। তিনিই দুঃখের উৎস থেকে বিনাশকারী, ঝড়, শ্বাস, আরোগ্য এবং নবায়নের পেছনের দিব্য শক্তি।
তিনি বায়ুর সঙ্গে গভীরভাবে সংযুক্ত, যা সকল জীবের মধ্যে দিয়ে প্রবাহিত প্রাণশক্তি।
আমাদের প্রথম সন্তান জীবনের ধারক বিষ্ণুর নাম বহন করে। রুদ্রের মধ্যে এক পবিত্র ধারাবাহিকতা ফুটে ওঠে। শ্বাস এবং শক্তি। সংরক্ষণ এবং রূপান্তর। একটি অন্যটিকে শক্তিশালী করে। তার নামের মতোই, রুদ্র যেন নির্ভীক, করুণাময়, গভীরভাবে সচেতন এবং শক্তি ও আলোর এক উৎস হয়ে ওঠে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা সহ, সোনম, আনন্দ, বায়ু এবং রুদ্র।’

Sudeshna has been writing entertainment reports since 2021.