‘জুগনি’ গানের ভিডিয়ো ঘিরে বিতর্কে জ্যাকলিন ফার্নান্ডেজ, কী পদক্ষেপ নিলেন নির্মাতারা?

সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন মিউজ়িক ভিডিয়ো ‘জুগনি’। গত ১৫ জুলাই প্রকাশিত এই গানে কণ্ঠ দিয়েছেন সোনু ঠুকরাল এবং বি প্রাক। তবে গান প্রকাশের পর সুর বা সংগীতের চেয়ে বেশি চর্চায় উঠে এসেছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, মিউজ়িক ভিডিয়োর একটি নাচের দৃশ্যে জ্যাকলিনের পোশাক অসাবধানতাবশত সরে যাওয়ার মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। ওই দৃশ্যের স্ক্রিনশট এবং ছোট ভিডিয়ো ক্লিপ দ্রুত ভাইরাল হয়ে যায়, যার জেরে নেটমাধ্যমে শুরু হয় জোর আলোচনা।

খবর, বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর নির্মাতারা নাকি গানের ওই অংশটি পুনরায় সম্পাদনা করেছেন। বর্তমানে অনলাইনে থাকা সংস্করণে বিতর্কিত বলে দাবি করা দৃশ্যটি ঝাপসা বা ‘ব্লার’ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত জ্যাকলিন ফার্নান্ডেজ বা ‘জুগনি’-র নির্মাতাদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। ভিডিয়োটি আদৌ নতুন করে সম্পাদনা করা হয়েছে কি না, সে বিষয়েও নির্মাতাদের তরফে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, জ্যাকলিন ফার্নান্ডেজকে শেষবার দেখা গিয়েছিল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে। অহমদ খান পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারের নেতৃত্বে একাধিক তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় কিস্তি এটি।

সোনম ওয়াংচুক ইস্যুতে সরকারের ‘অহংবোধ’কে নিশানা স্বরা ভাস্করের, প্রশ্নের মুখে বলিউডের নীরবতা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক