গত পরশু তার নতুন সিনেমার দুটি পোস্টার শেয়ার করেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। ফের প্রকাশ্যে এসেছে আরেকটি পোস্টার। একইসাথে তিনি এও জানিয়েছেন এই সিনেমার ট্রেলার ও টিজার কবে মুক্তি পাবে। খুব শীঘ্রই আলিয়া ভাটকে দেখা যাবে ‘জিগরা’ নামক সিনেমায়।
যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা বেদাং রায়নার সাথে। তিনি সেই পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ক্ষমতা আছে সত্যের ক্ষমতা আছে।’ সাথে এও লিখেছেন আগামী ৮ই সেপ্টেম্বর মুক্তি পাবে এই সিনেমার টিজার ও ট্রেলার। তার এই নতুন লুকে বেশ সাহসী দেখাচ্ছে তাকে।
তার চোখে মুখে রয়েছে ক্ষোভের ছাপ। জানা গিয়েছে, এই সিনেমায় বেদাং রায়নার বোনের ভূমিকায় অভিনয় করবেন আলিয়া। এই পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নানান রকম মন্তব্যে ভরিয়ে তুলেছেন দর্শকেরা। একজন লিখেছেন তিনি যত পোস্টার শেয়ার করছেন ততই দর্শকদের মধ্যে উচ্ছ্বাস বেড়ে যাচ্ছে বহুমাত্রায়।
অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই সিনেমাটি হিট হবে। আলিয়া ভাট আবারও আধিপত্য বিস্তার করতে চলেছেন।’ উল্লেখ্য, গতকাল দুটি পোস্টার পোস্ট করেছিলেন তিনি। যার মধ্যে একটিতে রয়েছেন আলিয়া এবং অপরটিতে বেদাং।
সেই পোস্টারে আলিয়াকে অ্যাকশন মোডে দেখা গিয়েছে। যেখানে ক্যাপশনে লেখা ছিল, ‘গল্পটি অনেক লম্বা এবং ভাইয়ের হাতে সময় খুব কম’। ভাসান বালা পরিচালিত এবং কারণ জোহর প্রযোজিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ১১ই অক্টোবর। আপাতত সেটি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা।
আরও পড়ুন,
*হাতে-পায়ে আলতা, পরনে লাল-সাদা সুতির শাড়ি, গ্রাম্য যুবতীর সাজে নিজেকে তুলে ধরলেন অভিনেত্রী মধুমিতা

Hello, I am BB. I have been working in blogging for more than four years.