Kajol: সম্প্রতি এবার সকলকে বিভ্রান্ত করার কথা বললেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। এবার হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে কী কারণে এমনটা বললেন তিনি? আসলে মানুষকে বোঝা ভীষণ কঠিন একটি বিষয়। হয়তো অনেকেই ভাবেন তারা ভালোমতো মানুষকে চেনেন কিন্তু আসলে বিষয়টি অন্য।
বেশ কয়েকটা ছবি পোস্ট করে অভিনেত্রী সেটাই বোঝাতে চেয়েছেন ক্যাপশনে। এদিন তাকে কালো রঙের একটি জমকালো শাড়িতে দেখা যায়। সাথে মানানসই গয়না ও মেকআপ ভীষণ সুন্দর করে তুলেছিল তাকে। বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়ে ছবিগুলো তুলেছেন তিনি, আর সবেতেই ছিল আত্মবিশ্বাস।
ক্যাপশনে লিখেছেন, ‘অদ্ভুত হও, সাহসী হও এবং দয়ালু হও। যারা ভাবে তোমায় তারা চেনে তাদের বিভ্রান্ত করো।’ আসলে তিনি বলতে চেয়েছেন নিজের মধ্যে সমস্ত গুণ বজায় রাখতে, যাতে আশেপাশের মানুষ বিভ্রান্ত হয়ে পড়েন। বরাবরই এমন ধরনের স্বভাব অভিনেত্রীর। সকলের সাথে খুনসুটি করতে পছন্দ করেন তিনি।
আরও পড়ুন
‘ঝিনুককে বিদায়, মন ভিজে এল’— ‘ফুলকি’ শেষ হতে আবেগঘন পোস্ট মিশমি দাসের
পরিবারের সদস্য থেকে শুরু করে সহ-তারকা সবার সাথে ভীষণই আনন্দের সাথে দিন কাটাতে পছন্দ করেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও তার ঝলক মাঝেমধ্যেই উঠে আসে। বিশেষ করে বিভিন্ন হাস্যকর ক্যাপশন দিতে দেখা যায় তাকে ছবিতে। আর এই বিষয়টি বেশ পছন্দ করেন নেটিজেনরা।
উল্লেখ্য, বলিউডে দীর্ঘদিন কাজ করার পর বিরতি নিয়েছিলেন তিনি। তারপর যদিও ফিরে এসেছেন বিভিন্ন ওয়েব সিরিজ এবং সিনেমার মাধ্যমে। বর্তমানে একটি রিয়্যালিটি শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। মাঝেমধ্যেই তার বিভিন্ন ঝলক উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন
মাতৃতান্ত্রিক পরিবার, মা-বউয়ের কাছেই হাতখরচ চান বাবা-ছেলে!
#Kajol

Sudeshna has been writing entertainment reports since 2021.