সফরে কাঞ্চন-শ্রীময়ী, তিরুপতি মন্দিরে পুজো দিলেন দম্পতি

দুর্গাপুজোর আগেই কলকাতা ছেড়েছিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। ফ্লাইটে বসে ছবি পোস্ট করলেও তাঁদের সফরের গন্তব্য সম্পর্কে কিছু জানাননি শ্রীময়ী। সঙ্গে দুই সন্তানকেও দেখা যায়নি। ফলে নেটমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অবশেষে শ্রীময়ীর সাম্প্রতিক পোস্ট থেকেই তাঁদের গন্তব্যের হদিস মিলেছে।

জানা গিয়েছে, পুজোর আগে অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। মন্দিরে পুজো দেওয়ার পর বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রীময়ী।

ছবিতে শ্রীময়ীকে নীল-হলুদ শাড়িতে দেখা গিয়েছে। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সাদা ধুতি, গেঞ্জি এবং লাল উত্তরীয়। তবে তাঁদের এই সফরে দুই সন্তানকে দেখা যায়নি। অর্থাৎ, সন্তানদের বাড়িতে রেখেই স্বল্প সময়ের এই সফরে বেরিয়েছিলেন তারকা দম্পতি।

কেন হঠাৎ তিরুপতি দর্শনে গেলেন তাঁরা, সেই কারণ অবশ্য প্রকাশ্যে জানাননি কাঞ্চন বা শ্রীময়ী। তবে নেটমাধ্যমে ইতিমধ্যেই নানা অনুমান শুরু হয়েছে। কারও ধারণা, দ্বিতীয় সন্তানের জন্মের পর কোনও মানত পূরণ করতেই তাঁরা তিরুপতি মন্দিরে পুজো দিতে গিয়েছেন। আবার কারও মতে, দুর্গাপুজোয় মুক্তি পেতে চলা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবির সাফল্য কামনাতেও এই পুজো হতে পারে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দীর্ঘ সময় প্রকাশ্যে আসেনি। পরে আচমকাই দ্বিতীয় সন্তানের জন্মের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন কাঞ্চন ও শ্রীময়ী। এবার দুই সন্তানকে বাড়িতে রেখেই তিরুপতি মন্দিরে পুজো দিয়ে ফিরলেন তাঁরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক