Koel: কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগে উপস্থিত জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। একাধিক কর্মসূচীতে অংশগ্রহণ করার পাশাপাশি সকলের সাথে সময় কাটাতেও দেখা গেল তাকে। হয়তো অনেকেই জানেন নারী ক্ষমতায়নের জন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।
‘তেজস্বিনী’ নামক এই উদ্যোগে মূলত আত্মরক্ষার শিক্ষা দিয়ে কিশোরী এবং মহিলাদের ক্ষমতায়িত করা হয়। সম্প্রতি এই বিশেষ কর্মসূচীতে আমন্ত্রণ জানানো হয়েছিল কোয়েল মল্লিক এবং জনপ্রিয় ক্রিকেটার ঝুলন গোস্বামীকে। তারা উপস্থিত হয়ে কিশোরীদের সাথে কিছুটা সময় কাটান।
যেসব কর্মসূচীর আয়োজন করা হয়েছিল তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তারা। এদিন কোয়েল একাধিক ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যার ক্যাপশনে লেখা, ‘এটি ছিল তেজস্বিনীর দশম সংস্করণ। কলকাতা পুলিশের একটি উদ্যোগ যা মেয়েদের এবং মহিলাদের আত্মরক্ষার শিক্ষা দিয়ে তাদের ক্ষমতায়িত করে।’
অন্যদিকে এই ছবি পোস্ট করা মাত্রই তুমুল বিতর্কের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। কারণ, সদ্য জানা গিয়েছে খুব শীঘ্রই শাসকদলের তরফ থেকে রাজ্যসভার নির্বাচনে দাঁড়াতে চলেছেন তিনি। যে বিষয়টি মোটেই ভালো চোখে দেখেননি অনুরাগীরা। অনেকদিন পর্যন্ত রাজনীতি থেকে দূরে ছিলেন তিনি।
যে বিষয়টি তাকে অন্যদের থেকে আলাদা করতো। তবে সেই রাজনীতিতেই নাম লেখানোয় ভক্তরা ক্ষুব্ধ হয়েছেন তার ওপর। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা শেষ পর্যন্ত কোয়েল এই পথে হাঁটবেন তারা ভাবতে পারেননি। তিনি অভিনেত্রী হিসেবেই ভালো ছিলেন। এই পথে আসার কোনো প্রয়োজন ছিল না তার।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.