Shreya: লাল শাড়িতে তাক লাগালেন জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া। ঘোষাল (Shreya)। তার দিক থেকে চোখ ফেরাতে পারছেন না ভক্তরা হয়তো অনেকেই জানেন সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকেন এই শিল্পী। বেশিরভাগ সময় তাকে নিজের বিভিন্ন ফটোশ্যুটের ছবি ভাগ করতে দেখা যায়।
যেহেতু তিনি বর্তমানে একটি রিয়্যালিটি শো’তে বিচারকের আসনে রয়েছেন সেহেতু রোজ তাকে কোনো না কোনো বিশেষ সাজে সেজে উঠতে হয়। আর সেগুলো তিনি সকলের সাথে ভাগ করে নিতেন ভোলেন না কখনোই। সম্প্রতি একটি লাল শাড়িতে দেখা গিয়েছে তাকে। তবে তাতে ছিল অন্যরকম ছোঁয়া।
সাধারণ শাড়ির থেকে একটু আলাদা সেই শাড়িটির আঁচলটি যেন ফুলের পাপড়ির মতন। শাড়িটি পরে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। কখনো আত্মবিশ্বাসী হয়ে তাকিয়েছেন ক্যামেরার দিকে আবার কখনো অন্যমনস্ক হয়েছেন। সবমিলিয়ে এই শাড়ি তাকে অনেক বেশি লাবণ্যময়ী করে তুলেছিল।
এর আগে তিনি বারবার জানিয়েছেন শাড়ি পরতে তিনি ভীষণই পছন্দ করেন। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তের বিখ্যাত শাড়িগুলি রয়েছে তার কাছে। যখনই তিনি বিভিন্ন কনসার্টের জন্য বিভিন্ন জায়গায় যান সেখান থেকে বিখ্যাত শাড়িগুলো সংগ্রহ করেন। আর সেগুলো পরতেও ভোলেন না।
আসলে যতই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান না কেন নিজের সংস্কৃতিকে ধরে রেখেছেন শক্ত করে। বেশিরভাগ সময় সাধারণভাবেই দেখা যায় তাকে। কখনোই তার মধ্যে ঔদ্ধত্য বা অহংকার আসেনি। যে বিষয়টি তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে ভক্তমহলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.