কলকাতায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সিন্ডিকেট রাজ ভাঙতে নতুন নির্দেশ পুরমন্ত্রীর

কলকাতার রাস্তায় দীর্ঘদিন ধরে অবৈধ পার্কিং ও ভুয়ো পার্কিং স্লিপের অভিযোগ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ছিলই। এবার সেই সমস্যার সমাধানে কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। নতুন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল বিধানসভায় জানিয়ে দিয়েছেন, শহরের রাস্তা দখল করে আর ইচ্ছেমতো পার্কিং চালানো যাবে না।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা থেকে শুরু করে অলিগলি— সর্বত্র রাস্তার দু’পাশে গাড়ি দাঁড় করিয়ে যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির অভিযোগ প্রায় নিত্যদিনের। এর পাশাপাশি, পার্কিংয়ের নামে ভুয়ো স্লিপ দিয়ে টাকা তোলার ঘটনাও প্রশাসনের নজরে এসেছে। অভিযোগ, এই অর্থের বড় অংশ সরকারি কোষাগারে জমা না পড়ে বেআইনি চক্রের হাতে চলে যায়।

এই পরিস্থিতি রুখতেই প্রশাসন নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। পুরমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, কোনো রাস্তাতেই আর দু’পাশে একসঙ্গে পার্কিংয়ের অনুমতি দেওয়া হবে না। যে অংশে পার্কিং নিষিদ্ধ থাকবে, সেখানে গাড়ি রাখলে প্রশাসন সরাসরি ব্যবস্থা নেবে।

সরকারের তরফে আরও জানানো হয়েছে, পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হলে সেই পার্কিং ব্যবস্থা বাতিল করা হবে। ফুটপাত ও রাস্তা দখল করে পার্কিংয়ের প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

এছাড়া পার্কিং ফি নিয়েও কড়া অবস্থান নিয়েছে সরকার। সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে নির্দিষ্ট রেট চার্ট চালু করা হবে। নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

পুর ও প্রশাসনিক দফতর সূত্রে খবর, এই নির্দেশ দ্রুত কার্যকর করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগ ও পুরসভাগুলিকে নোটিস পাঠানোর কাজ শুরু হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ কার্যকর হলে কলকাতার রাস্তায় যানজট যেমন কমবে, তেমনই অবৈধ পার্কিং চক্রের দৌরাত্ম্যও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক