Koushani: নিজের জীবনের সবথেকে সুন্দর সময় কাটাচ্ছেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। সম্প্রতি একগুচ্ছ আত্মবিশ্বাসী ছবি পোস্ট করে তেমনটাই জানালেন সকলকে। হয়তো অনেকেই জানেন বর্তমানে কেরিয়ারের শীর্ষে রয়েছেন তিনি। নিজের ইচ্ছে মতোন জীবনযাপন করতে পারছেন অতি সহজে।
পছন্দের পোশাক-আশাক, গাড়ি থেকে শুরু করে জীবনশৈলী সবই বেছে নিচ্ছেন ইচ্ছে মতোন। তাইতো তিনি বলতে চেয়েছেন জীবনের সেরা সময় যাপন করছেন এখন। এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন তিনি তাকে একটি বিলাসবহুল গাড়ির সামনে দাঁড়িয়ে একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা দিয়েছে।
কালো রঙের ওয়েস্টার্ন পোশাক, সাথে উজ্জ্বল মেকআপ! তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছিল। লেখেন, ‘আমার সেরা সময়ে।’ যা দেখার পর তাতে সহমতপোষণ করেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছেন আসলেই তাই। বর্তমানে তিনি একটা জীবনের সেরা সময় উপভোগ করছেন।
উল্লেখ্য, কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে বেশ সামঞ্জস্য বজায় রেখেছেন তিনি। একদিকে যেমন একের পর এক সিনেমায় কাজ এবং ফটোশ্যুটে কাজ করে চলেছেন, অন্যদিকে অভিনেতা বনি সেনগুপ্তের সাথে চুটিয়ে প্রেম করছেন। এইতো কিছুদিন আগেই পালন করলেন ১১ তম প্রেম বার্ষিকী।
প্রেমের ১১ বছর পূরণ করে ফেলেছেন তারা। এবার অপেক্ষা সেই সম্পর্কতে সিলমোহর দেওয়ার। যদিও কবে তারা বিয়ের পিঁড়িতে বসবেন সে বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। তবে হয়তো খুব শীঘ্রই টলিউডে বিয়ের সানাই বাজতে চলেছে। আপাতত অপেক্ষা সেই বিশেষ দিনের।

Sudeshna has been writing entertainment reports since 2021.