Koushani: একবার দেখে দু’বার প্রেমে পড়তে বললেন অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। এমনই জৌলুশ ছড়ালেন তিনি। রুপোলী পোশাকে ঝলমলে উপস্থিতি, সঙ্গে আত্মবিশ্বাসী অভিব্যক্তি নতুন লুকে আবারও নজর কাড়লেন টলিউড অভিনেত্রী কৌশানী।
তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। ঝলমলে পোশাকে কৌশানীর গ্ল্যামার যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। তার এই নতুন অবতার দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।
সাথে লেখেন, ‘একবার দেখে দু’বার প্রেমে পড়ুন।’ ইতিমধ্যেই সেই ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু সাজগোজেই নয়, অভিনয়ের ক্ষেত্রেও গত কয়েক বছরে নিজেকে নতুনভাবে মেলে ধরছেন কৌশানী। বাণিজ্যিক ঘরানার নায়িকার পরিচিত গণ্ডি পেরিয়ে ‘বহুরূপী’-তে ঝিমলির মতো চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি।
সেই সাফল্যের পর তার কেরিয়ারে একের পর এক ভিন্ন ধরনের কাজ যোগ হচ্ছে। এই মুহূর্তে কৌশানীকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’কে কেন্দ্র করে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ফের জুটি বেঁধেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান ‘ফুল ফুটেছে’।
যেখানে কৌশানী ও শিবপ্রসাদের রসায়নের ঝলকও দেখা গিয়েছে। দুর্গাপুজোর সময় সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে। পাশাপাশি ‘মৃগয়া ১.৫’-এও একেবারে অন্য ধরনের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। রহস্য অনুসন্ধানী তরুণী জয়িতার চরিত্রে তার অভিনয় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হতে চলেছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.