Koushani: সাদা শাড়িতে ঔজ্জ্বল্য ছড়ালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। তাকে দেখার পর চোখ ফেরাতে পারছেন না ভক্তরা। এমনই লাবণ্য ছড়িয়েছেন এই অভিনেত্রী। আমরা সকলেই জানি অভিনেত্রীরা মাঝেমধ্যে নানান ধরনের সাজে সেজে ওঠেন। কখনো ওয়েস্টার্ন আবার কখনো ভারতীয়, সব পোশাকেই তাদের অসাধারণ লাগে দেখতে।
সেরকমই এবার নিজেকে সাজিয়ে তুলেছিলেন সাদা শাড়িতে। জমকালো শাড়ির সাথে সবুজ রঙের ভারী গয়না তাকে অসামান্যা করে তুলেছিল দেখতে। মূলত নদীর মাঝে একটি সেতুর ওপর দাঁড়িয়ে তার এই ফটোশ্যুটগুলি করতে দেখা গিয়েছে। সূর্যের আলো চোখে মুখে পড়তেই তাকে যেন আরো বেশি উজ্জ্বল করে তুলেছে।
তাইতো ছবিগুলো পোস্ট করতেই থাকে নানান ধরনের মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই বলছেন তার ওপর থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আবার কেউ কেউ তার এই শাড়ি লুক দেখার আবদার জানিয়েছেন। ওয়েস্টার্নের থেকে তাকে শাড়িতে সবথেকে সুন্দরী লাগে দেখতে।
সবমিলিয়ে বলতে গেলে এই ছবিগুলোর মাধ্যমে আরও একবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় থাকেন তিনি। মাঝেমধ্যেই মূলত নানান ফটোশ্যুট এবং সিনেমার প্রমোশন করতে দেখা যায় কৌশানীকে।
অন্যদিকে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার আগামী প্রোজেক্ট ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে। যেখানে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা যীশু সেনগুপ্তকে। এছাড়াও সেখানে কাজ করবেন সোহিনী সরকার। ইতিমধ্যেই জোরকদমে চলছে শ্যুটিং। খুব শীঘ্রই হয়তো সেটি পর্দায় আসতে চলেছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.