‘বিকিনি পরে ভাইকে রাখি পরানো জরুরি?’ কৃতীর পোশাক নিয়ে সরব কঙ্গনা

বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। রাখি বন্ধন উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে কৃতীর খোলামেলা পোশাক নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে সরব হলেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে নাম না করেই কৃতীকে নিশানা করেছেন তিনি।

কঙ্গনার বক্তব্য, রাখি বন্ধনের মতো পারিবারিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন। নিজের পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ভাইকে রাখি পরানোর সময় কি বিকিনি কিংবা অন্তর্বাসের মতো পোশাক পরা জরুরি? তাঁর মতে, বর্তমানে মহিলাদের সামনে পোশাকের অসংখ্য বিকল্প রয়েছে। ককটেল ড্রেস থেকে লেহেঙ্গা-চোলি, জিন্স, শাড়ি, বিকিনি কিংবা সালোয়ার-কামিজ—সবই রয়েছে আলমারিতে। তাই রাখির মতো অনুষ্ঠানের জন্যও স্টাইলিশ অথচ উপযুক্ত পোশাক বেছে নেওয়া সম্ভব।

কঙ্গনা আরও লেখেন, স্টাইল করার জন্য নানা ধরনের ফ্যাশনেবল পোশাক রয়েছে। কিন্তু ভাইকে রাখি পরানোর সময় এই ধরনের পোশাকের ব্যবহার তাঁর কাছে ‘অস্বস্তিকর’ বলে মনে হয়েছে।

কঙ্গনার পোস্ট
কঙ্গনার পোস্ট

এদিকে, একটি জুয়েলারি ব্র্যান্ডের তরফে রাখির বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর থেকেই কৃতীর পোশাক নিয়ে নেটদুনিয়ায় মতবিরোধ শুরু হয়েছে। একাংশের দাবি, রাখি বন্ধনের মতো ঐতিহ্যবাহী উৎসবের আবহের সঙ্গে এই পোশাক মানানসই নয়। তাঁদের মতে, এমন বিজ্ঞাপনে শরীর প্রদর্শনকারী পোশাক ব্যবহার করলে উৎসবের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।

অন্যদিকে, কৃতীর সমর্থনেও মুখ খুলেছেন অনেকে। তাঁদের যুক্তি, বিজ্ঞাপনের মূল বিষয় হওয়া উচিত উৎসব ও তার আবেগ, অভিনেত্রীর পোশাক নয়। পোশাকের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ফলে কৃতীর রাখির বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।

https://x.com/Tushar_KN/status/2090848535604527169

তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত কৃতী শ্যাননের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর বক্তব্য প্রকাশ্যে এলে বিতর্কের জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক