Lifestyle:তারকাদের মতো উজ্জ্বল ত্বকের জন্য সকালের স্বাস্থ্যকর জলখাবার

উজ্জ্বল ও সুস্থ ত্বক পেতে শুধু বহুমূল্য ক্রিম বা প্রসাধনী যথেষ্ট নয়। মূলত প্রাতরাশে থাকা পুষ্টি ত্বকের স্বাস্থ্য ঠিক রাখে। সকালের জলখাবারে প্রোটিন ও ফাইবার থাকলে কোষের পুনর্গঠন হয় এবং কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা ত্বককে উজ্জ্বল ও টানটান রাখে।

১. ওট্‌স ও বেসনের চিল্লা
ওটস ফাইবারে সমৃদ্ধ, আর বেসনে আছে প্রোটিন। ওটস গুঁড়ো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে পছন্দের সবজি ও মশলা যোগ করতে পারেন। সামান্য ঘি দিয়ে তাওয়ায় ভাজলে স্বাস্থ্যকর ও মজাদার চিল্লা তৈরি হবে।

২. চিয়া পুডিং
আধ কাপ চিয়া বিজ ও ১ কাপ নারকেলের দুধ মিশিয়ে পাত্রে রেখে সারা রাত ফ্রিজে রাখুন। সকালে বাদাম বা বেরি যোগ করে খেতে পারেন। মিষ্টির জন্য গুড় ব্যবহার করা যায়।

৩. অঙ্কুরিত ছোলার স্যালাড
অঙ্কুরিত ছোলায় প্রচুর প্রোটিন, ভিটামিন ও খনিজ থাকে। অ্যাভোকাডো ও আপেল কেটে বড় পাত্রে অঙ্কুরিত ছোলা, বাদাম, বীজ ও লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। ড্রেসিং হিসেবে অলিভ অয়েল ও মধু ব্যবহার করা যেতে পারে।

৪. প্রোটিন সমৃদ্ধ গ্রিক স্যালাড
শসা, টম্যাটো, পেঁয়াজ কেটে বড় পাত্রে নিন। চাইলে পনির বা চিজ যোগ করতে পারেন। উপরে অলিভ ও ধনেপাতা ছিটিয়ে দিন। ড্রেসিং হিসেবে অলিভ অয়েল, লেবুর রস ও অরিগ্যানো ব্যবহার করা যায়।
এই ধরনের প্রাতরাশ শুধু শরীরকে শক্তি দেয় না, ত্বকের জেল্লাও ধরে রাখে। নিয়মিত খেলে প্রাকৃতিক উজ্জ্বলতা ও স্বাস্থ্যও বজায় থাকে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক