Madhumita: বিয়ের পর প্রথম হোলি, শ্বশুরবাড়ির সদস্যদের সাথে উদযাপন করলেন অভিনেত্রী মধুমিতা (Madhumita)। যেসব ছবি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বৈবাহিক জীবন দুর্দান্তভাবে উপভোগ করছেন এই অভিনেত্রী। যা বোঝা যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর দিলেই।
স্বামী দেবমাল্য চক্রবর্তী তার ছোটবেলার বন্ধু। ফলস্বরূপ তাদের সম্পর্ক অনেকটাই গভীর। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা গিয়েছে সাদা সালোয়ার পরে রয়েছেন তিনি। সাথে রয়েছে লাল ওড়না। দেবমাল্যকে দেখা গিয়েছে হলুদ পাঞ্জাবিতে।
খুবই সাধারণ পোশাকে দেখা গিয়েছে সকলকে। বাড়িতেই আবীর খেলায় মেতে উঠেছিলেন তারা। কখনো একে অপরকে আবীর মাখাচ্ছেন আবার কখনো পোষ্য সারমেয়েদের সাথে এই উৎসব উপভোগ করছেন। সবমিলিয়ে বিয়ের পর প্রথম হোলি বেশ জমজমাট ছিল তাদের জন্য।
এখানেই শেষ নয়, গাড়িতে করে বন্ধুরা মিলে এদিকে-ওদিক ঘুরেও এসেছে টুক করে। ছবিগুলি পোস্ট করে লিখেছেন, ‘সম্পূর্ণ।’ অর্থাৎ সকল সদস্যদের সাথে দোল উৎসব সম্পূর্ণ করার কথাই বলতে চেয়েছেন অভিনেত্রী। পোস্ট করতেই তাকে হোলির শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা।
কেউ কেউ আবার এই প্রশ্নও করেছেন হোলির ছবি পোস্ট করতে এত দেরি কেন করলেন অভিনেত্রী? আসলে অন্যান্য তারকাদের থেকে একটু দেরীতে ছবি পোস্ট করেছেন তিনি। আর তার ঝলক দেখার জন্য যে অনুরাগীটা মুখিয়ে থাকেন সে বিষয়টা নতুন করে বলার অপেক্ষা রাখে না। পোস্ট করতে ছবিগুলির ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই তাদের জীবন রঙিন হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছেন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.