মহাকুম্ভ মেলায় দেশ ও বিদেশ থেকে প্রচুর মানুষ ভিড় করেন। পুণ্য অর্জনের লক্ষ্যে কোটি কোটি মানুষ মহাকুম্ভ মেলায় এবারও হাজির হয়েছেন। দীর্ঘ ১২ বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয়। আর এখানেই দেখা যায় এমন কিছু দৃশ্য যা দেখে মুগ্ধ হতে হয়। তেমনই এক দৃশ্যের সাক্ষী থাকলেন যেমন অনেকে তেমনই সেই ঘটনা মিডিয়ায় উঠে এসেছে। মৃতা মায়ের মহাস্নানের ইচ্ছে পূরণ করলেন এক সন্তান। মহাকুম্ভে এমন দৃশ্যের জন্ম হলো।
হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে শাহি স্নান একটি পবিত্র জিনিস। তাই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলন স্থল যা ত্রিবেণী সঙ্গম নামে পরিচিত সেখানে আয়োজিত হয়েছেন মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে সেই মেলা। আর সেখানেই শাহি স্নান সারতে আসছেন কোটি কোটি ভক্তরা। এই কুম্ভ মেলায় চোখ রাখলে এমন কিছু বিরল দৃশ্যের সাক্ষী থাকা যায় যা ভোলার নয়।
মহাকুম্ভ মেলায় যেমন দেখা গিয়েছে, সুন্দরী সাধ্বী হর্ষা রিচারিয়াকে। একসময় তিনি ছিলেন মডেল ও অভিনেত্রী। পরে তিনি আধ্যাত্মিকতার পথে হেঁটেছেন। তেমনই এই মেলায় দেখা গিয়েছে, আইআইটি বাবা থেকে ইঞ্জিনিয়ার বাবা অনেককেই। কারোর উজ্জ্বল ভবিষ্যত ছিল যা থেকে সরে এসে নিজেকে ঈশ্বর সেবায় নিয়োজিত করেছেন।
সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একজন বয়স্ক ব্যক্তি একজন মহিলার বাঁধানো ছবি হাতে স্নান করছেন। অনেকে যদিও মনে করেছিলেন সেটি তার স্ত্রী-এর ছবি। পরে জানা যায়, ওই ব্যক্তি তার মায়ের ছবি হাতে নিয়ে স্নান করছেন। মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বহুদিন। হয়ত তারও শাহি স্নানের ইচ্ছে ছিল। সেই ইচ্ছে হয়তো পূরণ হয়নি।
সেই ইচ্ছে পূরণ করলেন তার ছেলে। সেই ছবি ওই ব্যক্তির মেয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। আর তারপর তা নিমেষেই ভাইরাল হয়ে যায়। মায়ের প্রতি সন্তানের ভালোবাসার যেনো আরও একটি বড় উদাহরণ এটি। নেটিজেনরা সন্তানের এমন ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন।
আরও পড়ুন,
*সুন্দরী তরুণীর বাবাকে এক বিশেষ দাঁত উপহার দিতে পারলেই বিয়ে হবে! রইলো অজানা তথ্য

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.