Mimi Chakraborty: টলিপাড়ায় জোর চর্চা, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিমি চক্রবর্তী?

টলিপাড়ায় ফের জোর চর্চায় মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন। নায়িকা কি এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? সূত্রের খবর, জীবনে বিশেষ একজন মানুষের সন্ধান পেয়েছেন মিমি। বেশ কিছুদিন ধরেই নাকি তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। যদিও এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক বা বিয়ের বিষয়ে প্রকাশ্যে কোনও ঘোষণা করেননি অভিনেত্রী।

জানা যাচ্ছে, মিমির কাছের মানুষটি বিনোদন জগতের কেউ নন। তিনি নৌসেনায় কর্মরত। মিমির আত্মীয়-বন্ধুদের অনেকেই নাকি তাঁর এই বিশেষ মানুষটির বিষয়ে জানেন। সেই সম্পর্কই এবার পরিণতির দিকে এগোচ্ছে বলে খবর। তবে মিমির আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে কোনও তথ্য নেই বলেই জানিয়েছেন। ফলে বিয়ের খবরটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

তবে যে খবর সামনে এসেছে, তা সত্যি হলে আগামী নভেম্বরেই আইনি বিয়ে করতে পারেন মিমি চক্রবর্তী। এরপর ডিসেম্বর মাসে কালিম্পংয়ে বসতে পারে বিয়ের আসর। ইতিমধ্যেই নাকি আত্মীয়দের কাছে পৌঁছে গিয়েছে আমন্ত্রণপত্র। মিমির শিকড় জলপাইগুড়িতে হওয়ায় পাহাড়েই বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।

মিমির বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল অবশ্য নতুন নয়। টলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে ভক্তদের। তাঁর সমসাময়িক অনেক অভিনেত্রীই ইতিমধ্যে বিয়ে সেরে ফেলেছেন। তাই মিমি কবে বিয়ে করবেন এবং তাঁর জীবনসঙ্গী কে হবেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন ছিল।

আরও পড়ুন,
একই গল্প, একই কেমিস্ট্রি, শুধু বদলে গেল দশক! ৮০s লুকে দেব-শুভশ্রী, দেখুন ভাইরাল ছবি

সম্প্রতি ইনস্টাগ্রামে এক অনুরাগী মিমিকে তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন। অভিনেত্রীর সেই উত্তর থেকেই নতুন করে জল্পনা শুরু হয়। এবার সেই জল্পনাই আরও জোরালো হয়েছে। অন্যদিকে, কাজের দিক থেকেও ব্যস্ত রয়েছেন মিমি। পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি সামনে আরও একটি নতুন ছবির শুটিং শুরু করার কথা রয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুন,
বাথরুমে নন্দিনীকে জড়িয়ে ধরে চুমু রাজবীরের! ‘তুমি আছ তাই মাথাটা ঠান্ডা থাকছে’, নতুন প্রেম নাকি গেম প্ল্যান?

সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন—সত্যিই কি নভেম্বরেই আইনি বিয়ে এবং ডিসেম্বরে কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করছেন মিমি চক্রবর্তী? উত্তর পেতে অপেক্ষা করতে হবে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক