শিশুর ফুসফুস ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ করান এই ৩ যোগাসন

মরসুম পরিবর্তনের সময় শিশুদের মধ্যে সর্দি-কাশি, জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যেতে দেখা যায়। দূষণের প্রভাবও শিশুদের শ্বাসযন্ত্রের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই শুধু পুষ্টিকর খাবার নয়, প্রতিদিনের শরীরচর্চাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সহজ যোগাসন নিয়মিত অভ্যাস করলে ফুসফুসের কার্যক্ষমতা উন্নত হতে পারে, শরীর নমনীয় থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।

১. শশঙ্গাসন
শশঙ্গাসন শরীরকে শিথিল করার পাশাপাশি শ্বাস-প্রশ্বাসের উপর নিয়ন্ত্রণ বাড়াতে সাহায্য করে।

শিশুর ফুসফুস ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ করান এই ৩ যোগাসন
শিশুর ফুসফুস ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ করান এই ৩ যোগাসন

কীভাবে করবেন

*প্রথমে বজ্রাসনে বসুন।
*পিঠ সোজা রেখে দুই হাত হাঁটুর উপর রাখুন।
*গভীর শ্বাস নিতে নিতে দুই হাত মাথার উপর তুলুন।
*এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কপাল মাটিতে স্পর্শ করান।
*হাত সামনে প্রসারিত রাখুন, পরে গোড়ালির পাশে নিয়ে আসুন।
*প্রায় ৩০ সেকেন্ড অবস্থান ধরে রেখে ধীরে ধীরে আগের ভঙ্গিতে ফিরে আসুন।

২. মৎস্যাসন
এই আসন বুকের পেশি প্রসারিত করতে এবং শ্বাস নেওয়ার ক্ষমতা উন্নত করতে সহায়ক বলে মনে করা হয়।

কীভাবে করবেন

*ম্যাটে চিৎ হয়ে শুয়ে পড়ুন।
*হাতের সাহায্যে কাঁধ ও বুক উপরের দিকে তুলুন।
*মাথা ধীরে পিছনের দিকে হেলিয়ে রাখুন।
*বুক প্রসারিত রেখে স্বাভাবিক গতিতে শ্বাস নিন ও ছাড়ুন।
*কয়েক সেকেন্ড এই ভঙ্গিতে থেকে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসুন।

৩. বালাসন
শিশুদের জন্য সবচেয়ে সহজ ও আরামদায়ক যোগাসনগুলির মধ্যে এটি অন্যতম। এটি শরীরকে বিশ্রাম দেয় এবং মনও শান্ত রাখতে সাহায্য করে।

কীভাবে করবেন

*হাঁটু মুড়ে গোড়ালির উপর বসুন।
*কোমর থেকে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে বুক ঊরুর উপর রাখুন।
*কপাল মাটিতে স্পর্শ করিয়ে দুই হাত সামনে সোজা করে প্রসারিত করুন।
*স্বাভাবিকভাবে শ্বাস নিতে নিতে প্রায় ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে থাকুন।
*ধীরে ধীরে উঠে আসুন এবং অন্তত তিনবার এই আসনটি অভ্যাস করুন।

যোগাসন করানোর সময় কী খেয়াল রাখবেন?

*শিশুদের জোর করে কোনও আসন করাবেন না।
*খালি পেটে বা হালকা খাবারের অন্তত ২ ঘণ্টা পরে যোগাভ্যাস করানো ভালো।
*প্রথম দিকে অভিভাবকের তত্ত্বাবধানে অনুশীলন করানো উচিত।
*কোনও শারীরিক সমস্যা বা হাঁপানি থাকলে চিকিৎসক বা প্রশিক্ষিত যোগশিক্ষকের পরামর্শ নিয়ে শুরু করুন।

নিয়মিত এই তিনটি সহজ যোগাসন অভ্যাসে শিশুদের শরীর সক্রিয় থাকে, নমনীয়তা বাড়ে এবং শ্বাসযন্ত্রের কর্মক্ষমতা উন্নত হতে পারে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রতিদিন অল্প সময়ের যোগচর্চা শিশুদের সুস্থ জীবনযাপনের একটি ভালো অভ্যাস হয়ে উঠতে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক