Iman: বাড়িতে মহাপ্রভুর পুজোর আয়োজন করেছিলেন জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী (Iman)। রথযাত্রা উপলক্ষ্যে সকলে মিলে আনন্দে মেতে উঠেছিলেন। সেই সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা দেখে এক কথায় মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।
হয়তো অনেকেই জানেন এই শিল্পী জগন্নাথদেবের একনিষ্ঠ ভক্ত। মহাপ্রভুর সেবা করার কোনো সুযোগই ছাড়েন না তিনি। বাড়িতে ভগবানের নিত্যসেবা করে থাকেন তিনি। আর রথযাত্রা উপলক্ষ্যে সেই পরিমাণ যে অনেকটা বেড়ে যাবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এদিন তেমনটাই হয়েছিল ইমনের বাড়িতে।
সমস্ত কাছের মানুষদের উপস্থিতিতে ভীষণে আড়ম্বরের সাথে পালিত হয়েছে রথযাত্রা। এদিন ঈশ্বরের নামগান থেকে শুরু করে রাস্তায় সকলে নাচে মেতে উঠেছিলেন। ছবিগুলি পোস্ট করে এই শিল্পী লিখেছেন, ‘বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেবের পূজোর কিছু সুন্দর মুহূর্ত। প্রভুর আশীর্বাদে সবার জীবনের পথ হোক শুভ ও আলোকময়। জয় জগন্নাথ।’
যা দেখা মাত্র তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকল ভক্তরা। প্রত্যেকেই বলছেন এই শিল্পীর যতই কর্মব্যস্ততা থাকুক না কেন জগন্নাথদেবের সেবা করতে কখনোই ভোলেন না তিনি। এছাড়া অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে।
উল্লেখ্য, যতই আধুনিকতায় নিজেকে মুড়িয়ে ফেলুন না কেন ঈশ্বরের আরাধনা করতে কিন্তু কখনোই ভোলেন না ইমন। নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে গৌরবের সাথে মেনে চলছেন ক্রমাগত। যে বিষয়টি তাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে অন্যদের থেকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.