Iman Chakraborty: গানের জগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন বহু আগেই। তবে শুধু কণ্ঠ নয়, ফ্যাশন ও স্টাইলেও যে তিনি সমানভাবে নজর কাড়তে পারেন, তা ফের প্রমাণ করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman)।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন তিনি। আর সেই ছবিতেই ধরা পড়েছে তার ভিন্ন ভিন্ন রূপ।
কখনও ঐতিহ্যবাহী শাড়িতে একেবারে বাঙালি নারীর সাবেকি সৌন্দর্য্য, আবার কখনও আধুনিক পোশাকে আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস উপস্থিতি।
প্রতিটি ফ্রেমেই যেন আলাদা গল্প বলছেন ইমন। পরিমিত মেকআপ, মানানসই গয়না এবং সহজ অথচ স্টাইলিশ সাজ তার লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবি পোস্টের পর থেকেই অনুরাগীদের প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘সব লুকেই অসাধারণ’।
আবার কেউ বলেছেন, ‘ঐতিহ্য আর আধুনিকতার নিখুঁত মেলবন্ধন।’ ইমনের স্বতঃস্ফূর্ত হাসি এবং আত্মবিশ্বাসী উপস্থিতিও নজর এড়ায়নি কারও। উল্লেখ্য, কাজের ব্যস্ততার মাঝেও অনুরাগীদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন ইমন। তার এই নতুন ফটোশ্যুটও তার ব্যতিক্রম নয়।
কখনও সাবেকি, কখনও আধুনিকা! দুই রূপেই সমান স্বচ্ছন্দ্য ইমন। আবারও তিনি বুঝিয়ে দিলেন, ব্যক্তিত্বই একজন মানুষের সবচেয়ে বড়ো স্টাইল স্টেটমেন্ট। অন্যদিকে কিছুদিন আগে তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। মূলত রাজনৈতিক কিছু কারণে তাকে নিয়ে চলছিলো সমালোচনা। তবে সেসব এখন অতীত। নিজের ছন্দে নিজের মতো জীবনযাপন করছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.