‘আমি জানি না’, সোনম ওয়াংচুক সম্পর্কে ‘শূন্য’ জ্ঞান! হাসির খোরাক মান্নারা চোপড়া, ভিডিও ভাইরাল

পরিবেশকর্মী, বিজ্ঞানসাধক ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁর আমরণ অনশন ইতিমধ্যেই ২১ দিনে পা দিয়েছে। অনশন চলাকালীন যন্তরমন্তর থেকে পুলিশ তাঁকে সরিয়ে হাসপাতালে ভর্তি করলেও কেন্দ্রের ভূমিকা নিয়ে নানা মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে সরব হয়েছেন বলিউডের একাংশ। তবে ঠিক তার মধ্যেই সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্নের মুখে পড়ে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলেন অভিনেত্রী মান্নারা চোপড়া।

সোনম ওয়াংচুককে নিয়ে প্রশ্নে বেকায়দায় মান্নারা
প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও পরিণীতি চোপড়ার খুড়তুতো বোন এবং ‘বিগ বস ১৭’-এর প্রাক্তন প্রতিযোগী মান্নারা চোপড়া সম্প্রতি গোয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে উপস্থিত পাপারাজ্জিরা সোনম ওয়াংচুকের চলমান আন্দোলন নিয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া জানতে চান। প্রশ্নের উত্তরে মান্নারা স্পষ্টভাবে জানান, “আমি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।” তবে সেই মুহূর্তের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নেটিজেনদের একাংশের দাবি, অভিনেত্রীর মুখে বিভ্রান্তির ছাপ ছিল স্পষ্ট।

আমির খানের মন্তব্য নিয়েও নীরবতা
শুধু সোনম ওয়াংচুক নন, তাঁকে নিয়ে অভিনেতা আমির খানের মন্তব্য সম্পর্কেও মান্নারার মতামত জানতে চাওয়া হয়। কিন্তু সেই প্রশ্নেও অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। পাশে থাকা শিব ঠাকরের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ থাকার পর তিনি বলেন, “কী? আমি জানি না, দুঃখিত।”
এরপর আর কোনও মন্তব্য না করে অনুষ্ঠানস্থল থেকে সরে যান মান্নারা।

সোনম ওয়াংচুক
সোনম ওয়াংচুক

কী বলেছিলেন আমির খান?
সম্প্রতি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে আমির খান ‘থ্রি ইডিয়টস’ ছবিকে ঘিরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। অভিনেতার কথায়, “থ্রি ইডিয়টস ছবিটি তৈরির সময় পরিচালক রাজকুমার হিরানি কিংবা চিত্রনাট্যকার অভিজাত জোশী সোনম ওয়াংচুক সম্পর্কে জানতেন না।” আমিরের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। কারণ, সোনম ওয়াংচুক অতীতে জানিয়েছিলেন যে, তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ‘থ্রি ইডিয়টস’-এর কিছু অংশ নির্মিত হয়েছিল। যদিও ছবির সম্পূর্ণ গল্পের সঙ্গে তাঁর জীবনের সরাসরি মিল নেই।

‘বাস্তবের র‍্যাঞ্চো’ হিসেবে পরিচিত সোনম
‘থ্রি ইডিয়টস’-এর জনপ্রিয় চরিত্র ‘র‍্যাঞ্চো’র সঙ্গে সোনম ওয়াংচুকের নাম বহুদিন ধরেই জড়িয়ে রয়েছে। শিক্ষা ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের জন্য তিনি গোটা দেশে ‘বাস্তবের র‍্যাঞ্চো’ হিসেবেই পরিচিত। তাঁর চলমান আন্দোলন এবং শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বহু মানুষ।

‘আর কবে ঘুম ভাঙবে জনগণের…’ — সোনম ওয়াংচুককে জোর করে অনশন মঞ্চ থেকে সরাল দিল্লি পুলিশ, ক্ষোভ প্রকাশ বিশাল দাদলানির

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক